MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA West Bengal: বকেয়া ডিএ দেওয়া শুরু করল রাজ্য সরকার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন তাড়াতাড়ি

DA West Bengal: বকেয়া ডিএ দেওয়া শুরু করল রাজ্য সরকার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন তাড়াতাড়ি

কেএমসি (KMC) এলাকার পেনশনভোগীদের জন্য বকেয়া মহার্ঘ্য ভাতা বা DA নিয়ে বড় খবর। ব্যাঙ্কগুলির মাধ্যমে বকেয়া DA-এর টাকা রিলিজ করা শুরু হয়েছে বলে দাবি করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক তথা DA মামলাকারী মলয় মুখোপাধ্যায়।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 15 2026, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

কেএমসি (KMC) এলাকার পেনশনভোগীদের জন্য বকেয়া মহার্ঘ্য ভাতা বা DA নিয়ে বড় খবর। দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে ব্যাঙ্কগুলির মাধ্যমে বকেয়া DA-এর টাকা রিলিজ করা শুরু হয়েছে বলে দাবি করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক তথা DA মামলাকারী মলয় মুখোপাধ্যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

মলয় মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আপাতত KMC এলাকার ৭০৩৯ জন পেনশনভোগীর বকেয়া DA রিলিজ করা হয়েছে। তাঁর দাবি, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, এরপর পর্যায়ক্রমে অন্য পেনশনভোগীদেরও বকেয়া DA দেওয়া হবে।

36
Image Credit : cgatgpt

মলয় মুখোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে মোট ৭০৩৯ জন পেনশনভোগীর বকেয়া DA রিলিজ করা হয়েছে। তালিকাটি হল—

ব্যাঙ্ক অফ বরোদা: ৩৭৬ জন

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: ২০৩২ জন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ১৫৯৪ জন

ইন্ডিয়ান ব্যাঙ্ক: ১৪১৭ জন

কানাড়া ব্যাঙ্ক: ৩৫০ জন

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৭৮৫ জন

ইউকো ব্যাঙ্ক: ১২৭ জন

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ১২৪ জন

ইউনিয়ন ব্যাঙ্ক: ১১৪ জন

46
Image Credit : stockPhoto

মলয় মুখোপাধ্যায়ের দাবি, পেনশন রিলিজের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির তরফে ধীরগতির কারণেই এখনও সকলের অ্যাকাউন্টে বকেয়া DA পৌঁছয়নি। বিষয়টি সরকারও স্বীকার করেছে বলে তিনি জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দ্রুত এই সমস্যা মিটিয়ে সকলের বকেয়া টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে নবান্নের তরফে।

56
Image Credit : stockPhoto

মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গত ১৪ আগস্ট নবান্নের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত কুমার মিশ্রের সঙ্গে KMC এলাকার পেনশনভোগীদের বকেয়া DA দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে KMC এলাকার প্রবীণ পেনশনভোগীদের বকেয়া DA এখনও কেন দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তোলা হয়। এরপর অতিরিক্ত মুখ্যসচিব নিজে উদ্যোগ নিয়ে এজি-র সঙ্গে যোগাযোগ করেন এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির তালিকা তাঁদের হাতে তুলে দেন বলে জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়।

66
Image Credit : Asianet News

তাঁর দাবি, ওই বৈঠকে ব্যাঙ্কগুলির ধীরগতির বিষয়টিও স্বীকার করা হয়েছে। ফলে KMC এলাকার বাকি পেনশনভোগীরাও এবার পর্যায়ক্রমে তাঁদের প্রাপ্য বকেয়া মহার্ঘ্য ভাতা (DA Arrears) পাবেন বলে আশা তৈরি হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Suvendu Adhikari Speech: রেড রোডে বিকশিত বাংলার কথা বলে বড় ঘোষণা CM শুভেন্দু অধিকারীর
Recommended image2
পাকিস্তান সেনার বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন, জঙ্গিযোগের অভিযোগে বেঙ্গালুরুতে ধৃত বাংলার যুবক
Recommended image3
Now Playing
Narayangarh Flood: ছিন্নদ্বীপের মতো ১২ গ্রাম! কেলেঘাইয়ের জলে ডুবল নারায়ণগড়, ছুটলেন বিধায়ক
Recommended image4
TMC vs TMC: এবার শিবির বদল কুণাল ঘোষের? কালীঘাটের পরই স্বাধীনতার অনুষ্ঠানে ঋতব্রত শিবিরে বিধায়ক
Recommended image5
Now Playing
স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন দিলীপ ঘোষের! গাইলেন গানও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved