Priyadarshini Mallick: প্রিয়দর্শিনী মল্লিক হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। সূত্রের খবর, প্রশাসনিক রদবদলের সময়, তাঁকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি তাতে রাজি হননি। তারপরই শিক্ষা দফতর সরাসরি তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে।
Priyadarshini Mallick: রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। এমনিতেই পশ্চিমবঙ্গেনতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু হয়ে গেছে। এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে (priyadarshini mallick)। বৃহস্পতিবার রাতে, স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, অবিলম্বে কার্যকরী সিদ্ধান্ত অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রিয়দর্শিনী মল্লিককে (jyotipriya mallick latest news)।

স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি
প্রসঙ্গত, প্রিয়দর্শিনী মল্লিক হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। সূত্রের খবর, প্রশাসনিক রদবদলের সময়, তাঁকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি তাতে রাজি হননি। তারপরই শিক্ষা দফতর সরাসরি তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে, জারি হওয়া সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত নির্দেশিকার উপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রিয়দর্শিনী মল্লিককে তাঁর মূল পদ অর্থাৎ, আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক পদে যোগদিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক পদে যোগ
শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারির সই করা ওই নির্দেশিকায় জানানো হয়েছে, এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও রয়েছে। সেইসঙ্গে, কমিশনার অফ স্কুল এডুকেশন, ডিপিআই এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকেও এই বিষয়টি ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে। বৃহস্পতিবার রাতে, স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, অবিলম্বে কার্যকরী সিদ্ধান্ত অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রিয়দর্শিনী মল্লিককে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

