West Bengal Assembly Election 2026: বাংলায় বিজেপি সরকার এলে মাছে ভাতে বাঙালির মাছ খাওয়া বন্ধ করে দেবে। এমনই দাবি করে তৃণমূল কংগ্রেস। সেই মাছ নিয়েই এবার তৃণমূলকে পাল্টা চাপ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, অন্য রাজ্য থেকে বাংলায় মাছ আনতে হয়। মাছ উৎপাদনে বাংলা স্বনির্ভর নয়। তাঁর আরও দাবি, গত ১৫ বছরে তৃণমূল সরকার মাছ উৎপাদন বাড়ায়নি। 

West Bengal Assembly Election 2026: বাংলায় বিজেপি সরকার এলে মাছে ভাতে বাঙালির মাছ খাওয়া বন্ধ করে দেবে। এমনই দাবি করে তৃণমূল কংগ্রেস। সেই মাছ নিয়েই এবার তৃণমূলকে পাল্টা চাপ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, অন্য রাজ্য থেকে বাংলায় মাছ আনতে হয়। মাছ উৎপাদনে বাংলা স্বনির্ভর নয়। তাঁর আরও দাবি, গত ১৫ বছরে তৃণমূল সরকার মাছ উৎপাদন বাড়ায়নি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি মাছ নিয়ে তৃণমূলকে নিশানা করেন। পাশাপাশি আবারও প্রধানমন্ত্রী 'মোদীর গ্যারান্টি'র কথা সবাইকে মনে করিয়ে দেন।

ভাষণ দিতে গিয়ে ৬টি গ্যারেন্টি দিলেন মোদী। প্রথমত, ভয়ের জায়গায় ভরসা দেওয়া হবে। দ্বিতীয়ত, বিজেপি সরকারের মধ্যে সরকারি সিস্টেম জনতাকে জবাব দেবে। তৃতীয়ত, প্রতিটি দুর্নীতির, রেপ কেসের ফাইল খুলবে। চতুর্থত, তৃণমূলের রাজের সময় যেই সকল দুর্নীতি হয়েছে, তাঁর জায়গা হবে জেলে। মন্ত্রী হোক বা যেই হোক, আইন সবার হিসেব করবে। তৃণমূলের কোনও গুণ্ডাকে ছাড়া হবে না না। পয়সা খেতে দেওয়া হবে না। পঞ্চমত, যাঁরা শরণার্থী তাঁদের সব অধিকার মিলবে। অন্যদিকে অনুপ্রবেশকারীদের বের করা হবে। ষষ্ঠ গ্যারান্টি, বাংলার সমস্ত সরকারি চাকরি করার জন্য সপ্তম পে কমিশন লাগু হবে। প্রধানমন্ত্রী বলেন, "দোষীদের শাস্তি দিতে পারছে না তৃণমূল। এই আমলে কন্যারা সুরক্ষিত নয়। ডাক্তার, উকিল হওয়ার পরও নারীরা সুরক্ষিত নয়। স্কুলেও বাচ্চারা সুরক্ষিত নয়। তৃণমূল সরকার গুণ্ডাদের প্রোটেকশন দেয়। ডাবল ইঞ্জিন সরকার বাংলায় খুব দরকার। এই সরকার বাংলাকে এগিয়ে দেবে। বিজেপি সরকার সংবিধান অনুযায়ী কাজ করবে।"

কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প বাংলায় চালু হয়নি। সেটা নিয়েও বর্তমান রাজ্য সরকারকে নিশানা করেন। বলেন, "TMC আমাকে ঘৃণা করে। একারণেই, যে কোনও পলিসি বা প্রকল্পের নামে 'PM' শব্দটি থাকে, তারা বারবার সেটির নাম পরিবর্তন করে দেয়। আর যদি তারা কোনও পলিসির নাম পরিবর্তন করতে না পারে, তবে তারা রাজ্যে সেটি বাস্তবায়নই করে না।" তৃণমূল রাজ্যের যুব সরকারকে ধোঁকা দিয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, দেশ এগোচ্ছে, কিন্তু নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। হলদিয়ার কারখানায় তালা ঝুলছে। তিনি বলেন, "বিজেপি শাসিত রাজ্যে রোজগার মেলা হয়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হবে। সময়ে সময়ে হবে চাকরির পরীক্ষা হবে।"

হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী বললেন, "পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। বাংলায় পরিবর্তনের ঝড় বইছে। তৃণমূলের বিদায় নিশ্চিত। কারণ বাংলার এই ভোট সামান্য ভোট নয়। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী এক সঙ্গে কাজ করলেই বাংলার লাভ, তাই রাজ্যে চাই ডবল ইঞ্জিন সরকার। দেশের অনেক রাজ্য আজ এগিয়ে গিয়েছে। কিন্তু TMC-এর নির্মম সরকারকে বাংলাকে পিছনে ফেলছে। এক সময় এই বাংলা ছিল ভারতের প্রগতির সূচক ছিল। এই বাংলা একসময় উৎপাদনশিল্পে উপরের দিকে ছিল। সেই বাংলাকে তৃণমূল সরকার অনেকটাই নীচে নামিয়ে এনেছে।"