Dhupguri Child Death News: বালি মাফিয়াদের দৌরাত্ম্যে মর্মান্তিক পরিণতি একরত্তির। মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই ডাম্পারের ধাক্কায় নিহত শিশু। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Dhupguri Child Death News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের মাঝেই ডাম্পারের ধাক্কায় শিশুর মৃত্যু। রণক্ষেত্র ধূপগুড়ি। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলা সফরে ব্যস্ত, ঠিক তখনই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো পাঁচ বছরের এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়িতে। এই মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ধূপগুড়ি-জলপাইগুড়িগামী মহাসড়ক।

ঠিক কী কারণে শিশুমৃত্যু?

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে দিনরাত জলঢাকা নদী থেকে জেসিবি নামিয়ে অবাধে বালি লুট চলছে। সারিবদ্ধ ডাম্পারে করে সেই বালি পাচারের সময়ই আজ ঘটে এই দুর্ঘটনা। ঘটনার প্রতিবাদে এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি এড়িয়ে দিনরাত জলঢাকা নদী থেকে জেসিবি নামিয়ে অবাধে বালি লুট চলছে। সারিবদ্ধ ডাম্পারে করে সেই বালি পাচারের সময়ই আজ ঘটে এই দুর্ঘটনা। ঘটনার প্রতিবাদে এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান ধূপগুড়ি থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ও যানজট মুক্ত করার চেষ্টা চালাচ্ছে।

এদিকে, আলিপুরদুয়ারের মাদারিহাট উপনির্বাচন ঘিরে সরগরম উত্তরবঙ্গ। বিজেপির প্রার্থী হিসেবে লক্সমন লিম্বুর নাম ঘোষণা হওয়ার পর দলের অন্দরে যে ক্ষোভ ও ভাঙচুরের ছবি দেখা গিয়েছিল, তা এখন অতীত। সমস্ত মান-অভিমান সরিয়ে জয় নিশ্চিত করতে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ পদ্ম শিবির। তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক জয়প্রকাশ টোপ্পোকে কড়া টক্কর দিতে ময়দানে নেমেছেন লক্সমন লিম্বু। 

এদিন তাঁর সমর্থনে কোমর বেঁধে প্রচারে নামেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা এবং জেলা বিজেপি সভাপতি মিঠু দাস। বীরপাড়া রেলগেট সংলগ্ন বজরংবলী মন্দিরে পুজোর মাধ্যমে এদিনের জনসংযোগ কর্মসূচি শুরু হয়।

 এরপর বীরপাড়া জুড়ে চলে প্রচার। তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক জয়প্রকাশ টোপ্পোকে কড়া টক্কর দিতে ময়দানে নেমেছেন লক্সমন লিম্বু। এদিন তাঁর সমর্থনে কোমর বেঁধে প্রচারে নামেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা এবং জেলা বিজেপি সভাপতি মিঠু দাস। বীরপাড়া রেলগেট সংলগ্ন বজরংবলী মন্দিরে পুজোর মাধ্যমে এদিনের জনসংযোগ কর্মসূচি শুরু হয়। এরপর বীরপাড়া জুড়ে চলে প্রচার। 

প্রচার শেষে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন ও বিশেষ পুজোর মাধ্যমে ২০২৬-এর মহড়াও সেরে রাখল বিজেপি। সাংসদ ও জেলা নেতৃত্বের দাবি, বিপুল ভোটে জিতে এই আসনটি তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।