MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • ফ্রি-তে বাসে চড়ার জন্য মহিলারা পাবেন ডিজিটাল স্মার্ট কার্ড, কোথায় আবেদন করবেন?

ফ্রি-তে বাসে চড়ার জন্য মহিলারা পাবেন ডিজিটাল স্মার্ট কার্ড, কোথায় আবেদন করবেন?

West Bengal Free Bus Travel Scheme for Women: আগামী ১ জুন থেকে সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সোমবার ঘোষণা করেছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই সুবিধা সমস্ত মহিলার জন্য প্রযোজ্য হবে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 22 2026, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

West Bengal Free Bus Travel Scheme for Women: আগামী ১ জুন ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সোমবার ঘোষণা করেছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই সুবিধা রাজ্যের সমস্ত মহিলার জন্য প্রযোজ্য হবে। তবে, লোকাল বাস নয়, দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা মিলবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

এদিকে, গতকাল পরিবহন দফতরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলা যাত্রীর জন্য একটি বিশেষ কিউআর কোড সম্বলিত ডিজিটাল স্মার্ট কার্ড চালু করা হবে। ওই কার্ডে উপভোক্তার নাম ও ছবি থাকবে। কার্ড পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে আবেদন করতে হবে।

36
Image Credit : Asianet News

স্মার্ট কার্ড তৈরির জন্য একাধিক পরিচয়পত্র জমা দেওয়া যাবে। তার মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত নথি, সরকারি কর্মীদের পরিচয়পত্র, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র এবং রাজ্য সরকারের অন্য কোনও বৈধ পরিচয়পত্র।

46
Image Credit : Asianet News

তবে স্মার্ট কার্ড তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বাসে মহিলারা ফ্রিতে চড়তে পারবেন। মহিলারা উপরোক্ত যে কোনও বৈধ ফটো আইডি দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। বাসের কন্ডাক্টর পরিচয়পত্র যাচাই করে যাত্রীকে ‘জিরো ভ্যালু টিকিট’ বা ‘থার্মাল পেপার টিকিট’ দেবেন। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, সুবিধাটি কার্যকর হবে ১ জুন ২০২৬ থেকে।

56
Image Credit : Asianet News

পুরো ব্যবস্থাটি যাতে মসৃণ ভাবে হয় তার জন্য ইতিমধ্যেই পরিবহণ দফতরের তরফে সরকারি বাসে সমীক্ষা করা হয়েছে। কত সংখ্যক মহিলা শহরে প্রতিদিন সরকারি বাসে ওঠেন, গোটা রাজ্যেই বা কত মহিলা চড়েন, এই যাবতীয় তথ্য নেওয়া হয়েছে।

66
Image Credit : Asianet News

জানা গিয়েছে, কলকাতা শহরে দিনে ১ লক্ষ ৮০ হাজার মতো মহিলা সরকারি বাসে চড়েন। গোটা রাজ্যে ৪ লক্ষ মতো। ফ্রি পরিষেবা চালু হলে আরও এক লক্ষ মতো মহিলা যাত্রী বাড়তে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flood: তিব্বত সীমান্তে ভয়াবহ বিপর্যয়! হড়পা বানে ভেসে গেল গ্রাম, চলছে হেলিকপ্টার উদ্ধার
Recommended image2
Malda: মালদা মেডিক্যাল কলেজে ১ দিনে ১০ নবজাতকের মৃত্যু! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Recommended image3
Now Playing
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পথে বিজেপি! মেদিনীপুর শহরে মহিলাদের অভিনন্দন মিছিল
Recommended image4
Now Playing
Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
Recommended image5
DA Hike: পুজোর আগে বেতন বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার! সেপ্টেম্বরে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে তিনগুণ স্যালারি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved