- Home
- West Bengal
- ডবল ধামাকা! কপাল খুলল বাংলার রাজ্য সরকারি কর্মীদের, DA বৃদ্ধির সঙ্গে মিলবে আরও এক বাড়তি সুবিধা
ডবল ধামাকা! কপাল খুলল বাংলার রাজ্য সরকারি কর্মীদের, DA বৃদ্ধির সঙ্গে মিলবে আরও এক বাড়তি সুবিধা
নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ডিএ ২০ শতাংশ বৃদ্ধি করে মোট ৩৮ শতাংশ করার কথা জানিয়েছেন। এর পাশাপাশি,সরকারেল পক্ষ থেকে নতুন সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আর এই বাজেটে ব্যাপক চমক দিল বিজেপি সরকার। এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, ষষ্ঠ পে কমিশনের আওতায় এবার থেকে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। পয়াল অক্টোবর থেকে নতুন হারে ডিএ মিলবে।
বাজেটে অর্থমন্ত্রী জানান, রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সরকারের কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এঁদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে,বর্তমানে ১৮ শতাংশ মহার্ঘ ভাতার ওপর অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাাতা দেওয়া হবে। মোট মহার্ঘ ভাতার হার হবে ৩৮ শতাংশ।
এর পাশাপাশি ছুটিও বাড়তে চলেছে কর্মীদের। ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
সব মিলিয়ে বাংলার রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো। এবা কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের, DA বৃদ্ধির সঙ্গে মিলবে আরও এক বাড়তি সুবিধা। এবার বেড়ে গেল ছুটির তালিকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

