পুজো, দীপাবলি ও ছটপুজোয় বাড়তে পারে যাত্রীদের ভিড়। সেই সম্ভাব্য অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। হাওড়া-লুমডিং এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। উৎসবের মরসুমে অতিরিক্ত যাত্রীদের সুবিধার পাশাপাশি ট্রেন পরিষেবায় বাড়তি সক্ষমতা আনতেই এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে।

পুজো, দীপাবলি ও ছটপুজোয় বাড়তে পারে যাত্রীদের ভিড়। সেই সম্ভাব্য অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। হাওড়া-লুমডিং এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। উৎসবের মরসুমে অতিরিক্ত যাত্রীদের সুবিধা দিতেই এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে।

হাওড়া – লামডিং – হাওড়া পূজো স্পেশাল:

০৩০০৫ (হাওড়া – লামডিং): আগামী ১৬ অক্টোবর ২০২৬ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ০৭:১৫ মিনিটে হাওড়া থেকে রওনা দেবে এবং পরদিন সকাল ০৮:০০ টায় লামডিং পৌঁছবে (মোট ৭টি ট্রিপ)।

০৩০০৬ (লামডিং – হাওড়া): আগামী ১৭ অক্টোবর ২০২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি শনিবার সকাল ১১:০০ টায় লামডিং থেকে ছেড়ে পরদিন দুপুর ১২:৩০ টায় হাওড়া পৌঁছবে (মোট ৭টি ট্রিপ)।

স্টপেজ: উভয় অভিমুখে পূর্ব রেলের এক্তিয়ারভুক্ত ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা এবং মালদা টাউন স্টেশনে ট্রেনটি থামবে।

কোচের ধরন: ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এসি (AC) কামরা থাকবে।

কলকাতা – নিউ জলপাইগুড়ি – কলকাতা পুজো স্পেশাল:

০৩১২৯ (কলকাতা – নিউ জলপাইগুড়ি): আগামী ১৭ অক্টোবর ২০২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার রাত ২৩:১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল ১০:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে (মোট ১৪টি ট্রিপ)।

০৩১৩০ (নিউ জলপাইগুড়ি – কলকাতা): আগামী ১৮ অক্টোবর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি রবিবার ও সোমবার দুপুর ১২:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে পরদিন মধ্যরাত ০০:৪০ মিনিটে কলকাতা পৌঁছবে (মোট ১৪টি ট্রিপ)।

স্টপেজ: উভয় অভিমুখে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা এবং মালদা টাউন স্টেশনে এটি থামবে।

কোচের ধরন: এই ট্রেনেও জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এসি কামরার ব্যবস্থা থাকছে।

কবে থেকে টিকিট বুকিং?

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, উপরের পুজো স্পেশাল ট্রেনগুলির টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা শীঘ্রই জানানো হবে। পুজোর মরসুমে হাওড়া-লুমডিং এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে এই অতিরিক্ত ট্রেনগুলি চালু হলে উৎসবের সময়ে বাড়তি যাত্রীচাপ অনেকটাই সামাল দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।