২১ জুন রবিবার ‘আন্তর্জাতিক যোগ দিবস’ এবং একই দিনে দেশজুড়ে ‘NEET-UG ২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এই দিনটিতে রেড রোডের আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান হবে। এছাডা়ও NEET-UG পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের পক্ষ থেকে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২১ জুন রবিবার ‘আন্তর্জাতিক যোগ দিবস’ এবং একই দিনে দেশজুড়ে ‘NEET-UG ২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এই দিনটিতে রেড রোডের আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান হবে। এছাডা়ও NEET-UG পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের পক্ষ থেকে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিট পরীক্ষার জন্য যাত্রী ও পরীক্ষার্থীদের প্রত্যাশিত বিপুল ভিড় সামাল দিতে পূর্ব রেলের হাওড়া এবং শিয়ালদা বিভাগ স্পেশাল ট্রেন চালাবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

হাওড়া বিভাগ

পূর্ব রেলের হাওড়া বিভাগ ২ জোড়া লোকাল চালাবে। এই ট্রেনগুলি যাত্রাপথে সমস্ত স্টেশনে থামবে।

  • • ০৩০৭২ রামপুরহাট – বর্ধমান এমইএমইউ স্পেশাল ট্রেনটি সকাল ০৬:৩৫ মিনিটে রামপুরহাট থেকে ছেড়ে সকাল ০৯:১৫ মিনিটে বর্ধমান পৌঁছবে। এবং ০৩০৭১ বর্ধমান – রামপুরহাট মেমু স্পেশালটি সকাল ০৯:৫০ মিনিটে বর্ধমান থেকে ছেড়ে দুপুর ১২:১৫ মিনিটে রামপুরহাট পৌঁছবে।
  • • ০৩০৭৪ আজিমগঞ্জ – কাটোয়া মেমু স্পেশালটি ভোর ০৫:৪০ মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে সকাল ০৭:১৫ মিনিটে কাটোয়া পৌঁছবে এবং ০৩০৭৩ কাটোয়া – আজিমগঞ্জ মেমু স্পেশালটি সকাল ০৭:২৫ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে সকাল ০৯:০৫ মিনিটে আজিমগঞ্জ পৌঁছবে।
  • এছাড়াও, ২১.০৬.২০২৬ (রবিবার) হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন পরিষেবা সপ্তাহের অন্যান্য দিনের সময়সূচি অনুযায়ী চলবে। অর্থাৎ অন্য রবিবারের মতো কোনও ট্রেন বাতিল থাকবে না। সপ্তাহের অন্য দিনের মতো নির্ধারিত সমস্ত ট্রেন চালানো হবে।

শিয়ালদা ডিভিশন

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে ৫টি স্পেশাল লোকাল ট্রেন চলবে। এই ট্রেনগুলি যাত্রাপথে সমস্ত স্টেশনে থামবে।

  • • ০৩১৪৪ সোনারপুর – ডায়মন্ড হারবার স্পেশাল ট্রেনটি সকাল ০৬:০৫ মিনিটে সোনারপুর থেকে ছেড়ে সকাল ০৭:১০ মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছবে।
  • • ০৩১৪৩ ডায়মন্ড হারবার – শিয়ালদা স্পেশাল ট্রেনটি সকাল ০৭:২২ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছেড়ে সকাল ০৮:৫৮ মিনিটে শিয়ালদা পৌঁছবে।
  • • ০৩১২২ শিয়ালদা – সোনারপুর স্পেশাল ট্রেনটি সকাল ০৯:৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে সকাল ১০:১০ মিনিটে সোনারপুর পৌঁছবে।
  • • ০৩১২১ ক্যানিং - সোনারপুর স্পেশাল ট্রেনটি সকাল ১১:৩০ মিনিটে ক্যানিং থেকে ছেড়ে দুপুর ১২:১৫ মিনিটে সোনারপুর পৌঁছবে।
  • • ৩৪৪২০ শিয়ালদা – ক্যানিং স্পেশাল ট্রেনটি সকাল ০৯:৫০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে সকাল ১১:০৫ মিনিটে ক্যানিং পৌঁছবে।

তাছাড়া, ২১.০৬.২০২৬ তারিখে শিয়ালদা ডিভিশন দিনের প্রথম নির্ধারিত পরিষেবা থেকে শুরু করে দুপুর ১২০০টা পর্যন্ত (যাত্রা শুরুর স্থান বা 'অরিজিনেটিং' ভিত্তিতে) সপ্তাহের অন্যান্য দিনের সময়সূচি অনুযায়ী পরিষেবা চালু রাখবে।