ভোটের আগে বাংলার জন্য আবারও নতুন লোকাল ট্রেন ঘোষণা করল রেল মন্ত্রক। এখন তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়া আরও সহজ হয়ে গেল। কারণ, নতুন লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন পূর্ব রেল। তবে, এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে না। নতুন ট্রেনটি ছাড়বে শেওড়াফুলি স্টেশন থেকে। ট্রেনটি একবার তারকেশ্বর থেকে শেওড়াফুলি আসবে।
ভোটের আগে বাংলার জন্য আবারও নতুন লোকাল ট্রেন ঘোষণা করল রেল মন্ত্রক। এখন তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়া আরও সহজ হয়ে গেল। কারণ, নতুন লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন পূর্ব রেল। তবে, এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে না। নতুন ট্রেনটি ছাড়বে শেওড়াফুলি স্টেশন থেকে। ট্রেনটি একবার তারকেশ্বর থেকে শেওড়াফুলি আসবে। তারপর আবার যাত্রী নিয়ে তারকেশ্বর ফিরে যাবে। পূর্ব রেল দৈনিক যাত্রী সংখ্য়া বৃদ্ধি মোকাবিলা করতেই নতুন ট্রেনের ঘোষণা করেছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশন তারকেশ্বর এবং শেওড়াফুলির মধ্যে একটি নতুন দৈনিক ইএমইউ লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন ট্রেনটি ১৬ মার্চ থেকেই চালু হয়ে যেতে পারে। পূর্ব রেল জানিয়েছে, নতুন লোকালটি প্রতিদিন শহরতলির যাত্রীদের চাহিদা পূরণ করবে।
ট্রেনের সময়সূচি
ডাউন দিকে তারকেশ্বর-শেওড়াফুলি ইএমইউ লোকাল তারকেশ্বর থেকে সকাল ১০টা ৫ মিনিটে ছাড়বে। ১০টা ৫৩ মিনিটে শেওড়াফুলি পৌঁছাবে। ফিরতি শেওড়াফুলি - তারকেশ্বর লোকাল শেওড়াফুলি থেকে বেলা ১১টা ৪ মিনিটে ছেড়ে যাবে। ১১টা ৫০ মিনিটে তারকেশ্বরে পৌঁছবে। ট্রেনটি দুদিকেই সমস্ত স্টেশনে থামবে।
ইতিমধ্য়েই ভোটমুখী বাংলায় একাধিক নতুন রুট ও ট্রেনের ঘোষণা করেছে রেল মন্ত্রক। বুধবারই শিয়ালদা-রানাঘাট-গেদে এবং গেদে-রানাঘাট-নৈহাটি-মাঝেরহাট শাখায় একাধিক ট্রেনের রুট বাড়ানো ও সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা করেছে পূর্ব রেল। ১৬ মার্চ থেকে এই নতুন ও বর্ধিত ট্রেন পরিষেবাগুলি চালু করা হবে। শিয়ালদা-রানাঘাট-গেদে শাখায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এতদিন যে ৩১২২৭ আপ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল ট্রেনটি চলত, সেটির রুট বাড়িয়ে গেদে পর্যন্ত করা হয়েছে। এখন থেকে এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল লোকাল হিসেবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। একইভাবে ৩১২২৬ ডাউন ব্যারাকপুর-শিয়ালদা লোকাল ট্রেনটির সূচিও পরিবর্তন করা হয়েছে। আগে এটি ব্যারাকপুর থেকে ছাড়ত, কিন্তু এখন থেকে গেদে থেকেই যাত্রা শুরু করবে। নতুন সূচি অনুযায়ী ট্রেনটি ৩১৯৩০ ডাউন গেদে-শিয়ালদা স্পেশাল লোকাল হিসেবে চলবে।
এছাড়া ৩১৪৩১ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল ট্রেনটির সময় পরিবর্তন করা হয়েছে। এটি আগে শিয়ালদা থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে ছাড়ত, কিন্তু এবার থেকে ছাড়বে বিকেল ৪টা ৫০ মিনিটে। ট্রেনটির রুট বাড়িয়ে গেদে পর্যন্ত করা হয়েছে। ৩১৭৫০ ডাউন গেদে-রানাঘাট লোকাল এবং ৩০১৫৪ ডাউন নৈহাটি-মাঝেরহাট লোকাল-এই দুই ট্রেনকে একত্র করে ৩০১৪৪ ডাউন গেদে-মাঝেরহাট স্পেশাল হিসেবে চলবে। বিকেল ৪টা ১৫ মিনিটে গেদে থেকে ছাড়বে এবং মাঝেরহাটে পৌঁছবে সন্ধে ৭টা ২৮ মিনিটে। ৩১৩৩৩ আপ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটি এখন থেকে শিয়ালদা থেকে বিকেল ৪টা ৫০ মিনিটের পরিবর্তে ৪টা ৩০ মিনিটে ছাড়বে। ৩১৯৩১ আপ শিয়ালদা-গেদে স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে সকাল ৯টা ২৮ মিনিটে ছেড়ে গেদে পৌঁছবে দুপুর ১২টা ৭ মিনিটে। অন্যদিকে ৩১৯৩০ ডাউন গেদে-শিয়ালদা স্পেশাল ট্রেনটি গেদে থেকে সকাল ৮টা ২৬ মিনিটে ছেড়ে শিয়ালদা পৌঁছবে সকাল ১০টা ৫৭ মিনিটে। এছাড়া ৩১৯৩৩ আপ শিয়ালদা-গেদে ট্রেনটি বিকেল ৪টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে সন্ধে ৭টা ৩৮ মিনিটে গেদে পৌঁছবে।
