ED Investigation: দুজনই আলাদাভাবে চিঠি দিয়ে জানালেন, তারা ইডি দফতরে যেতে পারছেন না। ইডি সূত্রে জানা গেছে, প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ চিঠি দিয়ে জানিয়েছেন যে, তিনি বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন। চিকিৎসক তাঁকে আপাতত দশদিনের জন্য বিশ্রাম নিতে বলেছেন।

ED Investigation: তৃণমূল হারতেই ইডির সাঁড়াশি আক্রমণ। ভোটের কাজে ব্যস্ত ছিলেন বলে রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী ইডি-র কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন (sujit bose news)। এবার ভোট মেটার পর বুধবার ছিল তৃণমূলের বিদায়ী মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার দিন (ed investigation)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

চিঠি দিয়ে হাজিরা এড়ালেন সুজিত

কিন্তু দুজনই আলাদাভাবে চিঠি দিয়ে জানালেন, তারা ইডি দফতরে যেতে পারছেন না। ইডি সূত্রে জানা গেছে, প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ চিঠি দিয়ে জানিয়েছেন যে, তিনি বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন। চিকিৎসক তাঁকে আপাতত দশদিনের জন্য বিশ্রাম নিতে বলেছেন। 

অন্যদিকে, প্রাক্তন মন্ত্রী সুজিত বসু আবার ইডিকে জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসায় তাঁর দলের অনেক কর্মী এই মুহূর্তে আক্রান্ত হচ্ছেন। তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি ব্যস্ত আছেন। তাঁকে যেন আরও বেশ কিছুদিন সময় দেওয়া হয়।

ইডির চাপে বেকায়দায় পরাজিত তৃণমূল

প্রসঙ্গত, পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের এই দুই হেভিওয়েট মন্ত্রীকে ভোটের আগেই তলব করা হয় ইডির তরফে। তবে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে সাম্প্রতিক সময়ে, একাধিকবার তলব করে ইডি। 

কিন্তু প্রায় প্রতিবারই ইডির কাছে সময় চেয়ে চিঠি পাঠান সুজিত বসু। শুধু তাই নয়, নির্বাচনের কাজে ব্যস্ত বলে হাজিরা দিতে পারবেন না, এই মর্মে আবেদনও করেন আদালতে। কিন্তু আগে তো তিনি মন্ত্রী ছিলেন। রাজ্যে তৃণমূল সরকার ছিল। এখন তো আর মন্ত্রী নন। কারণ, বিজেপি সরকার ক্ষমতায়। এবার তাহলে কী হবে? 

যদিও ভোটের আগেই এই দুই হেভিওয়েট তৃণমূল নেতাকে ইডি তলব করে। ভোটের কাজে ব্যস্ত ছিলেন বলে রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী ইডি-র কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন। এবার ভোট মেটার পর বুধবার ছিল তৃণমূলের বিদায়ী মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার দিন। এবার সেই হাজিরাও এড়িয়ে গেলেন দুজনে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।