বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে প্রচারের সময়ে বৃহস্পতিবার বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে। বাসন্তী বাজারে বিজেপি কর্মী সমর্থকরা যখন বিজেপি প্রার্থী বিকাশ সরর্দারের হয়ে প্রচার করে তখনই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাইক ভাঙচুর করে বিজেপি কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বাসন্তীর ঘটনায় বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, "এটি পরিলক্ষিত হয়েছে যে, বাসন্তী থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর অভিজিৎ পাল দুটি রাজনৈতিক দলের জনসভা বা কর্মসূচির বিষয়ে তথ্য থাকা সত্ত্বেও পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছেন। অধিকন্তু, গত কয়েক দিন ধরেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের জন্য উপলব্ধ ছিল। তা সত্ত্বেও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তিনি CAPF-কে সহায়তার জন্য তলব করেননি। তাঁর এই আচরণে কর্তব্যের প্রতি চরম অবহেলা ও দায়িত্বহীনতার প্রতিফলন ঘটেছে।"
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে প্রচারের সময়ে বৃহস্পতিবার বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে। বাসন্তী বাজারে বিজেপি কর্মী সমর্থকরা যখন বিজেপি প্রার্থী বিকাশ সরর্দারের হয়ে প্রচার করে তখনই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাইক ভাঙচুর করে বিজেপি কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ এলে তাঁদের ব্যাপক মারধর করা হয়। লাঠি, জুতো, বাঁশ ইত্যাদি দিয়ে বেধড়ক মারধর করা হয় পুলিশকে। পুলিশের হাত থেকেই লাঠি ছিনিয়ে নিয়ে মারধর করা হয় কনস্টেবলকে। সামনে এসেছে একাধিক ভিডিও ফুটেজ। বৃহস্পতিবারের ওই ঘটনার শুক্রবার বেলা পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়।
ঘটনার রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজির কাছে কমিশন জানতে চাওয়া হয়েছিল, অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কেন মাত্র দুই সেকশন বাহিনী আনা হয়েছিল? কেন বাহিনী ডাকতে দেরি হল? কীভাবে পুলিশকর্মীরা আক্রান্ত হলেন, সেই নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশও দিয়েছে কমিশন। পুলিশকে মারধর-খুনের চেষ্টা, এলাকায় হিংসা ছড়ানো, প্রচারে বাধা দেওয়া, সম্পত্তি নষ্ট করার অভিযোগ দায়ের করা হয়েছে। সবকটি অভিযোগই জামিন অযোগ্য ধারায় বলে জানা গিয়েছে। তার মধ্য়েই বাসন্তী থানার আইসি-কে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।
