Falta Repoll Result: ট্রেন্ড বলছে, বিজেপি জিতছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ফলতায় দ্বিতীয় স্থানে তথা প্রধান বিরোধী হিসেবে উঠে আসছে সিপিএম। অর্থাৎ, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট হতেই মানুষের সঠিক রায় সামনে আসতে শুরু করেছে। ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে, ফলতা পুনর্নির্বাচন বিজেপি এগিয়ে গেছে প্রায় ১৯,৭০১ ভোটে। সিপিএম প্রার্থী পেয়েছেন ১৭,৭৭৩ ভোট ।

Falta Repoll Result: ফলতা থেকে কি উবে গেল তৃণমূল? তৃণমূল প্রার্থী ‘পুস্পা' তো আগেই ঝুঁকে গেছেন। একদিকে রাজ্যে পালাবদল, তৃণমূল সরকারের পতন এবং অপরদিকে, জোড়াফুল প্রার্থী হিসেবে জাহাঙ্গির সরে দাঁড়াতেই রাতারাতি ফলতা থেকে উবে গেল তৃণমূলের ভোট (falta result live)। ফলতায় পুনর্নির্বাচন হয় ২১ মে। আর ভোট গণনা চলছে ২৩ মে, রবিবার সকাল থেকেই (falta repoll result)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ফলতায় ১৯,০০০ ভোটে এগিয়ে বিজেপি

Scroll to load tweet…

ট্রেন্ড বলছে, বিজেপি জিতছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ফলতায় দ্বিতীয় স্থানে তথা প্রধান বিরোধী হিসেবে উঠে আসছে সিপিএম। অর্থাৎ, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট হতেই মানুষের সঠিক রায় সামনে আসতে শুরু করেছে।

প্রথম রাউন্ডের গণনা শেষে, প্রায় ৯,০০০ ভোটে এগিয়ে ছিল বিজেপি এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। তৃতীয় স্থানে কংগ্রেস এবং চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল। সেই একই ধারা বজায় রয়েছে পরবর্তীতেও। এরপর দ্বিতীয় রাউন্ডের পর, বিজেপি এগিয়ে যায় ১২,৫৬৩ ভোটে। ৩৩২০ ভোট পায় সিপিএম, কংগ্রেস পায় ৭০৯টি ভোট এবং তৃণমূলের প্রাপ্ত ভোট মাত্র ৪৮১।

Scroll to load tweet…

প্রধান বিরোধী হিসেবে দ্বিতীয় স্থানে সিপিএম

তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম রাউন্ডেও বিজেপি প্রথম ও সিপিএম দ্বিতীয় স্থানে ছিল। ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে, ফলতা পুনর্নির্বাচন বিজেপি এগিয়ে যায় ১৯,৭০১ ভোটে। বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী দেবাংশু পাণ্ডা পেয়েছেন মোট ৩৭,৪৭৪ ভোট। অন্যদিকে, সিপিএম প্রার্থী শম্ভু কুড়মি পেয়েছেন ১৭,৭৭৩ ভোট । কংগ্রেস প্রার্থী আব্দুল রেজ্জাক মোল্লা পেয়েছেন ৩,৭৮৪ ভোট। 

প্রার্থীহীন তৃণমূলের ভাগ্যে জুটেছে মাত্র ১৯০৪টি ভোট। সপ্তম রাউন্ডের গণনার পর, ফলতায় ২৬,৩৩৯ ভোটে এগিয়ে যায় বিজেপি। মোট প্রাপ্ত ভোট ৪৪,৭৯২। পাশাপাশি ১৮,৪৫৩ ভোট পেয়ে সিপিএম দ্বিতীয় স্থান ধরে রেখেছে। কংগ্রেস পেয়েছে ৪২০৭টি ভোট এবং ‘পুস্পা'-র তৃণমূল পেয়েছে মাত্র ২১২৩ ভোট।

অষ্টম রাউন্ড গণনা শেষে, বিজেপির ঝুলিতে মোট ৫২,৬২১ ভোট। আপাতত ৩১ হাজারের বেশি ভোটে এগিয়ে গেছে পদ্ম শিবির। তবে প্রধান বিরোধী হিসেবে দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিপিএম। মোট প্রাপ্ত ভোট ২০,৫৫৬। কংগ্রেস ৫২০৫ এবং তৃণমূল ২৫৭০টি ভোট পেয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।