কলকাতার নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে, আহত আরও ৬। মধ্যরাতে আগুন লাগায় এবং হোটেলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে মহিলা ও শিশু সহ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তারাপীঠের অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা খাস কলকাতায়। এবার জতুগৃহ নিউ মার্কেট। নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন লাগার খবর মিলেছে। আগুনে শিশু-মহিলাসহ মৃত ৯। আহত আরও ৬। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, প্রাণঘাতী হয়েছে এই ধোঁয়াই। হোটেলে বেরনোর রাস্তায় আগুন লেগে যাওয়ায় এবং সময়টা মধ্যরাত হওযায় আঁচ পেতে দেরি হয়ে গিয়েছিল।

দমকল সূত্রে খবর, রাত পৌনে ২ টো নাগাদ এই আগুন লাগে। হোটেলের মধ্যে একাধিক গলি আছে। ফলে বেরনো সহজ ছিলনা আবাসিকদের পক্ষে। যেহেতু সময়টা মাঝরাত, সে কারণে হোটেল অধিকাংশ আবাসিকই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এর ফরে আগুন লেগেছে সেটা বুঝে উঠে সত্বর বেরিয়ে যাওয়া সম্ভব হয়নি অনেকের পক্ষে।

দমকল কর্মীরা আরও জানান, হোটেলের ভিতরে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা। গোটা হোটেল জুড়েই ছিল সরু সরু গলি। এর ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বের হওয়া সম্ভব হয়নি।

জানা গিয়েছে, প্রাণঘাতী হয়েছে এই ধোঁয়া। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মহিলা ও শিশু সহ ৯ আবাসিকের মৃত্যু হয়েছে। উদ্ধার করা গিয়েছে ৬ জনকে। তাদের পাঠানো হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, এই হোটেলে অধিকাংশ আবাসিকরাই চিকিৎসা করতে এসেছিলেন। ৯ জনই বাংলাদেশের বাসিন্দা। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেয়ে মৃত বলে ঘোষণা করে। আপাতত সে ৯ জনের মরদেহ রাখা আছে মর্গে। সেখানে হবে ময়নাতদন্ত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত দুটো নাগাদ হোটেলের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হোটেলের অন্তত চারটি ঘরে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলে ৪টি ইঞ্জিন। ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মহিলা ও শিশু সহ ৯ আবাসিকের মৃত্যু হয়েছে। উদ্ধার করা গিয়েছে ৬ জনকে।