উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী এবং তাঁদের তিন সন্তান। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর আগের রাতে তাঁরা নুডলস খেয়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী এবং তাঁদের তিন সন্তান। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর আগের রাতে তাঁরা নুডলস খেয়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন নিহতরা হলেন—মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫), তাঁদের দুই ছেলে লাড্ডু (১১) ও সাক্ষাত (৩) এবং মেয়ে মিষ্টি (৭)।। শনিবার সকালে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকার নগলা শ্রী পদম গ্রামে তাঁদের দেহ উদ্ধার করা হয়।

কীভাবে ঘটল ঘটনা?

প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা নুডলস খেয়েছিলেন। পরদিন সকালে তাঁদের ঘুম থেকে উঠতে না দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর বিষয়টি সামনে আসে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করা হলেও নুডলস খাওয়ার সঙ্গে মৃত্যুর সরাসরি যোগসূত্র এখনও প্রমাণিত হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, ঊর্ধ্বতন আধিকারিক, অ্যাম্বুল্যান্স এবং খাদ্য সুরক্ষা দফতরের কর্মীরা। ফরেনসিক দলও ঘটনাস্থল থেকে নমুনা ও অন্যান্য বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষার ফল সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।