MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • WB Allowances: ৬০ লক্ষ মানুষ পাবেন ১৫০০ টাকা করে, খানিকক্ষণ পর থেকেই ঢুকতে শুরু করবে

WB Allowances: ৬০ লক্ষ মানুষ পাবেন ১৫০০ টাকা করে, খানিকক্ষণ পর থেকেই ঢুকতে শুরু করবে

আজ থেকেই বর্ধিত হারে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা পাঠানো দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এক হাজার টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Sep 07 2026, 09:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

আজ থেকেই বর্ধিত হারে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা পাঠানো দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এক হাজার টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। রাজ্যের প্রায় ৬০ লক্ষ ষাটোর্ধ্ব ব্যক্তি এই সুবিধা পেতে চলেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৬০ লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় ২০ লক্ষ রয়েছেন কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতায়। এই প্রকল্পে ৬০ থেকে ৭৯ বছর বয়সি উপভোক্তাদের জন্য কেন্দ্রের বরাদ্দ ২০০ টাকা। ৮০ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে কেন্দ্র দেয় ৫০০ টাকা। এর সঙ্গে রাজ্যের নিজস্ব অর্থ যোগ করে এতদিন মোট ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হত। এবার সেই ভাতাই বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে।

36
Image Credit : Getty

অন্যদিকে, বাকি ৪০ লক্ষ উপভোক্তাকে সমাজকল্যাণ দফতর পরিচালিত রাজ্যের নিজস্ব প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়া হবে। এই ৪০ লক্ষ উপভোক্তার ভাতার পুরো খরচই বহন করবে রাজ্য সরকার।

46
Image Credit : Getty

উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে নির্বিঘ্নে টাকা পৌঁছে যায়, সে বিষয়ে বিশেষ নজর দিচ্ছে নবান্ন। ৭ সেপ্টেম্বর থেকেই বার্ধক্য ভাতা পাঠানোর কাজ শুরু হবে। ফলে খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতার টাকা পৌঁছনোর কথা।

56
Image Credit : Getty

নির্বাচনী প্রতিশ্রুতিতে রাজ্যে বার্ধক্য ভাতা দ্বিগুণ করার কথা বলেছিল বিজেপি। আগের সরকার যেখানে ১,০০০ টাকা করে ভাতা দিত, সেখানে দ্বিগুণ হলে ভাতার পরিমাণ হওয়ার কথা ২,০০০ টাকা। তাহলে এখন ১,৫০০ টাকা কেন?

66
Image Credit : Getty

প্রশাসনিক মহলের বক্তব্য, ধাপে ধাপে এই খাতে সুবিধার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে রাজ্যের। আপাতত ৫০০ টাকা বাড়িয়ে বার্ধক্য ভাতা ১,৫০০ টাকা করা হয়েছে। নতুন অর্থবর্ষ শুরু হলে ভাতার পরিমাণ আরও বাড়িয়ে ২,০০০ টাকা করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: WB Allowances - ৬০ লক্ষ মানুষ পাবেন ১৫০০ টাকা করে, খানিকক্ষণ পর থেকেই ঢুকতে শুরু করবে
Recommended image2
Puja Grant: পুজো কমিটিগুলির অনুদান কত? আজ শুভেন্দুর বৈঠকেই হতে পারে বড় ঘোষণা
Recommended image3
WB Weather Update: রাজ্য জুড়ে আবহাওয়ার মেজাজ পরিবর্তন! কলকাতায় কেমন থাকবে আজকের অবস্থা
Recommended image4
Now Playing
ভারতকে টুকরো করার স্লোগান দিলেই কঠোর ব্যবস্থা, হুঙ্কার শমীক ভট্টাচার্যর
Recommended image5
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে বড় আপডেট! সেপ্টেম্বরে কারা পাবেন ,কারা পড়বেন সমস্যায়?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved