ফলতায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের দুটি কাঠামো ভাঙার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। অভিযোগ, খেলার মাঠ দখল করে বেআইনিভাবে এই নির্মাণ করা হয়েছে, যা নিয়ে শুনানিতে কড়া প্রশ্ন তুলেছে আদালত।
ফের বিপাকে তৃণমূল সাংসদ অভিষেদ বন্দ্যোপাধ্যায়। ফলতায় অভিষেকের সেবাশ্রয় মামলায় মন্তব্য করল কলকাতা হাই কোর্ট। ফলতায় তৃণমূল সাংসদ অভিষেদ বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের দুটি কাঠামো ভাঙতে চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের মামলার শুনানি হল। অভিযোগ ছিল, ফলতায় খেলার মাঠ দখল করে বেআইনি ভাবে দুটি নির্মাণ করা হয়েছিল। সেই মামলার শুনানি হল বুধবার। এদিন শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে বলা হয়, ফলতায় অভিষেদ বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের নির্মাণ সরিয়েদিন। মেডিক্যাল কলেজের নামে অস্থায়ী নির্মাণ তোলা হয়েছে। এতদিনের অস্থায়ী নির্মাণ সরিয়ে দিন। পুলিশকে ডেকে পাঠাব নাকি রাজ্য পুলিশকে সরিয়ে দিতে বলবেন?
আগামী সপ্তাহে ফের হবে শুনানি। তার আগে মামলার পদ্ধতিগত প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিল আদালত। এই সেবাশ্রয় প্রকল্পের কাঠামো ভাঙার আবেদন জানিয়ে কোর্টে মামলা করেছিল ফলতার বাসিন্দা আইনজীবী আমিনুদ্দিন খান। তার বক্তব্য ফলতা বিডিও অফিসের পারেশ খেলার মাঠ ছিস। উদ্যান দখল করে সেবাশ্রয়ের জন্য নির্মাণ করে ছিল। এখন কাজ বন্ধ আছে। পরেও এখানেই বেআইনি ভাবে দুটি নির্মাণ হয়েছে। ওই নির্মাণ অবিলম্বে ভেঙে দেওয়া হোক। তিনি আরও বলেন এই সেবাশ্রয়ের জন্য সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। ওই মাসে নিয়মিত স্কুলের খেলাধুলা, ক্রিকেট ও ফুলবল প্রতিযোগিতা, বিভিন্ন সরকারি অনুষ্ঠান হত। কিন্তু, এই নির্মানের কারণে তা ব্যহত হচ্ছে।
এই সেবাশ্রয় নির্মাণ করা হয়েছিল লোকসভা এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার কারণে তা নির্মাণ হয়েছিল। মামলাকারীর দাবি, অভিষেকের লোকসভার মধ্যে ফলতাতেই সবচেয়ে বড় সেবাশ্রয় তৈরি হয়েছিল। সেখানে ডায়মন্ড হারহারারের তৃণমূল সাংসদ প্রায় ৫ কোটি টাকা খরচ করেন। প্রসঙ্গত, আগামী সপ্তাহে ফের হবে শুনানি। তার আগে মামলার পদ্ধতিগত প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিল আদালত। ফলতায় খেলার মাঠ দখল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নির্মাণের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। শুনানিতে আদালত অস্থায়ী নির্মাণটি সরিয়ে দেওয়ার কথা বলেছে।


