MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০-সহ মাসে মোট ৪৫০০ টাকা পাবেন এই মহিলারা, কারা জানুন

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০-সহ মাসে মোট ৪৫০০ টাকা পাবেন এই মহিলারা, কারা জানুন

রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এবার এই প্রকল্পের সঙ্গে অন্য একটি ভাতা মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির মহিলারা মাসে মোট ৪,৫০০ টাকা পেতে পারেন। বুধবারের ঘোষণার পর এই নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 13 2026, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এবার এই প্রকল্পের সঙ্গে অন্য একটি ভাতা মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির মহিলারা মাসে মোট ৪,৫০০ টাকা পেতে পারেন। বুধবারের ঘোষণার পর এই নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : AI PHOTO

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকা কারা পাবেন, আর কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন। আগামী ১৭ তারিখ থেকে ‘যোগ্য’ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

36
Image Credit : Getty

২৫ থেকে ৬০-এর মধ্যে যারা তিন হাজার টাকার কম ভাতা পান (যেমন, বিধবা ভাতা দেড় হাজার টাকা), তাঁরা কেবল অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকাই পাবেন। দু’টি ক্ষেত্রে অবশ্য এই শর্ত শিথিল করা হচ্ছে। দিব্যাঙ্গ ভাতা যারা পান, তাঁদের দু’টি ভাতাই দেওয়া হবে। এ ছাড়া পিএম কিসান নিধি যোজনার ক্ষেত্রে কৃষকদের পরিবারের সদস্যেরা অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকাও পাবেন।

46
Image Credit : Getty

অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। এর সঙ্গে যদি কোনও মহিলা একইসঙ্গে ১,৫০০ টাকার দিব্যাঙ্গ ভাতার যোগ্য হন এবং সেই ভাতা পান, তাহলে দুই সুবিধা মিলিয়ে তাঁর মাসিক প্রাপ্তি দাঁড়াবে ৪,৫০০ টাকা।অর্থাৎ, ৪,৫০০ টাকা অন্নপূর্ণা যোজনার আলাদা মাসিক ভাতা নয়। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ও দিব্যাঙ্গ ভাতা ১,৫০০ টাকা। মোট ৪,৫০০ টাকা।

56
Image Credit : Getty

সরকারি নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীর নির্দিষ্ট যোগ্যতা, নথিপত্র এবং অন্যান্য শর্ত পূরণ করতে হবে। সরকারি যাচাইয়ের পর যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে টাকা পাঠানো হয়। অন্নপূর্ণা যোজনায় মাসে ৩,০০০ টাকা অর্থাৎ বছরে মোট ৩৬,০০০ টাকা পাওয়ার সুযোগ রয়েছে।

66
Image Credit : Getty

অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করার সুযোগ ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত রয়েছে। তাই এখনও আবেদন না করে থাকলে যোগ্য মহিলাদের নির্ধারিত পদ্ধতিতে আবেদন করার সুযোগ রয়েছে। তবে শুধুমাত্র আবেদন করলেই ৪,৫০০ টাকা নিশ্চিত নয়। প্রথমে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন যাচাই করে অনুমোদন পেতে হবে। একইসঙ্গে ১,৫০০ টাকার দিব্যাঙ্গ ভাতা পাওয়ার যোগ্যতাও থাকতে হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Today Weather: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
Recommended image2
Now Playing
Kunal Ghosh : রঙ মোছা নিয়ে তীব্র কটাক্ষ কুণালের, পুলিশের উচিত FIR করা
Recommended image3
Now Playing
CM Suvendu: 'কাজ করে না, পার্টির লোকদের ঢুকিয়ে দিয়ে গেছে' মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image4
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image5
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved