রাজ্যের চার জেলায় ইসকনের অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু স্কুল শিক্ষা দফতর সেই অনুমোদন আপাতত বাতিল করেছে। ফলে হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে পুরনো নিয়মেই মিড ডে মিল রান্না ও পরিবেশন করা হবে।

কলকাতা ছাড়িয়ে রাজ্যের চার জেলায় মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল ইসকনকে। সেই বিষয় অক্ষয় পাত্র ফাউন্ডেশন-কে চার জেলায় মিড ডে মিল দেওয়ার দায়িত্ব দিয়েছিল রাজ্য। কিন্তু সেই অনুমোদন আপাতত বাতিল করল স্কুল শিক্ষা দফতর। বলা হয়েছে, জেলা স্কুলগুলোতে পুরনো নিয়মেই মিড ডে মিল দেওয়া হবে। এই বার্তা জেলার আধিকারিকদের ইতিমধ্যে জানিয়ে দেওয়াহয়েছে।

রাজ্য পালাবদলের পর স্কুলের পড়ুয়াদের মিড ডে মিল দেওয়ার দায়িত্ব নেয় ইসকন। প্রাথমিকভাবে কলকাতার স্কুলগুলোর দায়িত্ব নেয় ইসকন। সেই প্রক্রিয়া সফল হলে জেলার স্কুলগুলোর দায়িত্ব নেওয়ার কথা ছিল। কলকাতার কিছু স্কুলে মিড ডে মিল প্রক্রিয়া শুরুও হয়। সেই দায়িত্ব পেয়েছে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন। এরপর রাজ্যের চার জেলা যেমন হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের স্কুলগুলোতে আগামী দিনে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছিল অক্ষয় পাত্র ফাউন্ডেশন-কে। সেই প্রক্রিয় চালু হওয়ার আগেই হল বাতিল।

প্রসঙ্গত, সেই বিষয় অক্ষয় পাত্র ফাউন্ডেশন-কে চার জেলায় মিড ডে মিল দেওয়ার দায়িত্ব দিয়েছিল রাজ্য। কিন্তু সেই অনুমোদন আপাতত বাতিল করল স্কুল শিক্ষা দফতর। এই বিষয় নির্দেশিকাও প্রকাশিত হয়েছে বিকাশ ভবনের তরফে। বলা হয়েছে, অক্ষয় পাত্র ফাউন্ডেশন-কে দেওয়া অনুমোদন প্রত্যাহার করা হল। ওই চার জেলায় স্কুলগুলোতে মিড ডে মিলের রান্না হয়। সেই খাবারই পড়ুয়াদের বসিয়ে খাওয়ানো হয়। এখন তেমনই চলবে। তবে, কেন এই প্রত্যাহার তা জানা যায়নি। অর্থাৎ এখনই মিড ডে মিলের দায়িত্ব নেবে না ইসকন। এতদিন পড়ুয়ারা যেভাবে খাবার পেত, তারা এখনও সেভাবেই পাবে। হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে পুরনো নিয়মেই মিড ডে মিল রান্না ও পরিবেশন করা হবে।