Kaustav Bagchi BJP: বিজেপি কর্মীদের মুখেই এবার 'গো-ব্যাক' স্লোগান শুনলেন খোদ বিজেপিরই বিধায়ক। তিনি হলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। তাঁর গাড়ি দেখতে পেতেই স্থানীয় বিজেপি কর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে জাতীয় কৃষি এবং পাট গবেষণা কেন্দ্রের সামনে হাজির হন। এরপরেই তারা নিজেদের বিধায়কের গাড়ি দেখে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন।
Kaustav Bagchi BJP: বিজেপি কর্মীদের মুখেই এবার 'গো-ব্যাক' স্লোগান শুনলেন খোদ বিজেপিরই বিধায়ক। তিনি হলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। প্রসঙ্গত, বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে অভিযুক্তদের সঙ্গে রাজ্যের মন্ত্রী তথা নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিংহের সঙ্গে একটি ছবি নিয়ে বিতর্কের সূত্রপাত (Kaustav Bagchi BJP)। যা দেখে রীতিমতো প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন কংগ্রেস থেকে বিজেপি-তে এসে টিকিট পেয়ে নির্বাচিত বিধায়ক কৌস্তুভ। তারপর থেকেই পাশাপাশি এই দুই বিধানসভার বিজেপি বিধায়কের মধ্যে শুরু গোষ্ঠীদ্বন্দ্ব। এবার ব্যারাকপুরে, খোদ বিজেপি কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়লেন বিদ্রোহী কৌস্তভ (Kaustav Bagchi News)।
খোদ বিজেপি কর্মীদের মুখেই 'গো-ব্যাক' স্লোগান শুনলেন বিধায়ক কৌস্তভ!
শুক্রবার, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সুরেই অনেকটা কথা বললেন তিনি। সেইসঙ্গে, রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে নিশানা করে আবার জানালেন, তিনি অন্য দলে থেকে টিকিট না পেয়ে, পরে দল বদলে বিজেপিতে যোগ দেননি। মনে করিয়ে দিলেন, ২০২৪ সালের মার্চ মাসে, ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ সমাবেশে এই অর্জুন সিং-এর উপস্থিতির কথা। তখন অর্জুন ছিলেন তৃণমূলে, এখন আছেন বিজেপিতে এবং পদ্ম শিবিরে এসে মন্ত্রিত্বও পেয়ে গেছেন। শুক্রবার দুপুরে, নীলগঞ্জের কৃষি এবং পাট গবেষণা কেন্দ্রের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান কৌস্তুভ। কিন্তু তাঁর গাড়ি দেখতে পেতেই স্থানীয় বিজেপি কর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে জাতীয় কৃষি এবং পাট গবেষণা কেন্দ্রের সামনে হাজির হন। এরপরেই তারা নিজেদের বিধায়কের গাড়ি দেখে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। কার্যত, খোদ বিজেপি কর্মীদের মুখেই 'গো-ব্যাক' স্লোগান শুনলেন বিধায়ক কৌস্তভ! একই দলে ভিন্ন সূর। তাহলে কি শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে?
বললেন, "টিকিট না পেয়ে দল বদলাইনি'' অর্জুনকে নিশানা?
এমনকি, দীর্ঘক্ষণ ধরে এই অবস্থান বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, মণীশ শুক্লা খুনের ঘটনাকে কেন্দ্র করে নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের শ্রম এবং পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে নিয়ে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করেছেন নিজেদেরই দলের বিধায়ক কৌস্তুভ বাগচী। তারই প্রতিবাদে তারা এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। এই ঘটনা প্রসঙ্গে কৌস্তুভ জানিয়েছেন, ‘‘ঐ বিক্ষোভকারীরা সব তৃণমূলের লোকজন। ৪ তারিখের পর, বিজেপি সেজেছে। আসলে হাতি চলে বাজার... ওদেরকে ভালোবাসি। তাই বাকি কথা আর বললাম না। আমার সহনশীলতাকে কেউ যেন আবার দুর্বলতা মনে না করেন। এই বার্তা দিয়ে গেলাম। আর আমি কিন্তু কোনও মঞ্চে থাকার পর, টিকিট না পেয়ে দল পাল্টে বিজেপিতে আসিনি।’’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।





