MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata Weather: গভীর রাত থেকে প্রবল বৃষ্টি, শুক্রবার সারাদিন বঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

Kolkata Weather: গভীর রাত থেকে প্রবল বৃষ্টি, শুক্রবার সারাদিন বঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

রাজ্য জুড়ে দুর্যোগের সম্ভাবনা (Weather Update)। শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয় জেলায় জেলায়। অক্ষরেখা, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্য জুড়ে নামে অবিশ্রান্ত ধারাপাত। শুক্রবার সাত জেলায় ভারী বর্ষণ, কলকাতাতেও সতর্কতা বলে খবর

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 10 2026, 06:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Getty

দক্ষিণবঙ্গ শুক্রবার ভারী বৃষ্টি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা সহ জেলায় জেলায় জারি কড়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Getty

আগামী কয়েক দিন দুর্যোগ চলবে রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের কয়েক জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তাল হতে পারে সমুদ্র। সে কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related Articles

Related image1
Weather Update: পাঁচ জেলায় জারি হল রেড অ্যালার্ট, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Related image2
WB Weather Update: উত্তরে লাল সতর্কতা, দক্ষিণে কী অপেক্ষা করছে? জানুন কী বলছে হাওয়া অফিস
37
Image Credit : Getty

শেষ আপডেট অনুযায়ী, সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। সেই সঙ্গে কোমর বেঁধেছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ পড়শি রাজ্যে সরে গেলেও এই দুইয়ের প্রভাবে আগামী কয়েক দিন দুর্যোগ চলবে রাজ্যের বিভিন্ন জেলায়।

47
Image Credit : Getty

শুক্রবার হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদে।

57
Image Credit : Getty

দক্ষিণের বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। রবিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ায়। আগামী মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। সমুদ্রে দমকা ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার।

67
Image Credit : gemini

আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন বলছে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, দিঘার উপর দিয়ে গিয়ে দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা। বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। তাদের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে প্রচুর জলীয় বাষ্প।

77
Image Credit : Getty

ফলে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তার পরেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে সেখানকার আট জেলাতেই। দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu-Mamata: সবুজ সাথীর নাম বদলে সারথি, সাইকেল বিতরণ অনুষ্ঠানে মমতাকে তুলোধনা শুভেন্দুর
Recommended image2
Now Playing
Nepal Flood Viral Video: নেপালের ভয়াবহ ধ্বংসলীলা! কাঁপিয়ে দেওয়া ১০ ভাইরাল ভিডিও, দেখলে শিউরে উঠবেন
Recommended image3
NIA Raid: দক্ষিণ দিনাজপুরে কৃষকের বাড়িতে এনআইএ তল্লাশি! বর্ধমানে মসজিদের ইমামকে জিজ্ঞাসাবাদ
Recommended image4
পুজোর আগে বিরাট চমক, ৫০ হাজারেই ফ্ল্যাট দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কীভাবে করবেন আবেদন?
Recommended image5
Kinnaur Rescue: হিমাচলের কিন্নরে আটকে পড়া কলকাতার ১২ পর্বতারোহীকে উদ্ধার
Related Stories
Recommended image1
Weather Update: পাঁচ জেলায় জারি হল রেড অ্যালার্ট, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Recommended image2
WB Weather Update: উত্তরে লাল সতর্কতা, দক্ষিণে কী অপেক্ষা করছে? জানুন কী বলছে হাওয়া অফিস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved