MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রাজ্যের কান মুলে বড় রায় কলকাতা হাইকোর্টের! ৬ শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে বকেয়া

রাজ্যের কান মুলে বড় রায় কলকাতা হাইকোর্টের! ৬ শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে বকেয়া

কলকাতা হাইকোর্ট শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। মামলার রায় বেরিয়েছে শিক্ষকদের স্বপক্ষে। হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র বকেয়া ভাতা পরিশোধ করলে চলবে না। ৬ শতাংশ সুদ যুক্ত করে শিক্ষকদের বকেয়া ভাতা পরিশোধ করতে বাধ্য থাকবে রাজ্য সরকার।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 10 2024, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

কলকাতা হাইকোর্ট শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। মামলার রায় বেরিয়েছে শিক্ষকদের স্বপক্ষে। হাইকোর্টের পক্ষ থেকে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র বকেয়া ভাতা পরিশোধ করলে চলবে না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Social Media

২০১২ সালে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য ১ টি নতুন নিয়ম চালু করা হয়েছিল। যদি কোন পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে যেকোনো ১ জন কোন সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন এবং অপরজন কোন বেসরকারি সংস্থার কর্মী হয়ে থাকেন তাহলে ১ টি বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো তাদেরকে।

310
Image Credit : Asianet News

নিয়ম অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে যেকোনো ১ জন বাড়ি ভাড়া বাবদ ভাতা পেতে পারতেন রাজ্য সরকারের কাছ থেকে। ২০১২ সালের নিয়মটি চালু হওয়ার পর ২০২১ সালে সেই নিয়ম বাতিল করে দেওয়া হয়।

410
Image Credit : Asianet News

কিন্তু ২০১২ সাল থেকে ২১ সালের মধ্যেও বাড়ি ভাড়া বাবদ বরাদ্দ ভাতার ১ পয়সাও পাওয়া যায়নি এমনটাই অভিযোগ করা হয়েছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। বকেয়া ভাতা পরিশোধ করানোর জন্য এবার কড়া পদক্ষেপ নিল হাইকোর্ট।

510
Image Credit : facebook

এখনও পর্যন্ত ১৪ জনেরও বেশি শিক্ষক-শিক্ষিকা রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ জানিয়েছিলেন। তারা বলেছিলেন, এখনও পর্যন্ত বাড়ি ভাড়া বাবদ প্রাপ্য ভাতার ১ পয়সাও দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে।

610
Image Credit : Asianet News

এর আগেও ১ বার হাইকোর্টের পক্ষ থেকে ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। কিন্তু এখনো পর্যন্ত সেই নির্দেশ পালন করেনি রাজ্য। তাই অর্থ ও শিক্ষা দপ্তরের সচিব সহ শীর্ষকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য আইন জারি করা হয় কিন্তু তাতেও কোন লাভ হয়নি বলেই জানা গেছে।

710
Image Credit : stockPhoto

তাই সম্প্রতি হাইকোর্টের পক্ষ থেকে এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই নির্দেশের পর যত তাড়াতাড়ি সম্ভব বকেয়া ভাতা রিশোধ করতে বাধ্য থাকবে রাজ্য সরকার।

810
Image Credit : stockPhoto

তবে এখন আর শুধু বকেয়া ভাতা পরিশোধ করলে হবে না। দিতে হবে অতিরিক্ত ৬ শতাংশ সুদও। সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষা মহলের পক্ষ থেকে যে মামলা করা হয় তার উপর ভিত্তি করে এমন রায় দিয়েছে হাইকোর্ট। নতুন ভাবে করা মামলায় শিক্ষকরা দাবি করেছিলেন বকেয়া ভাতার সাথে ৬% সুদ যুক্ত করে তা শিক্ষকদের হাতে তুলে দেবার জন্য।

910
Image Credit : stockPhoto

কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলার রায় জানিয়েছেন। মামলার রায় দিতে গিয়ে তিনি বলেন, আদালত প্রায় আড়াই বছর আগে সরকারি বিজ্ঞপ্তি বাতিল করে দেওয়ার পরও বকেয়া টাকা কেন শোধ করা হয়নি তা বোঝা যাচ্ছে না।

1010
Image Credit : Asianet News

হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৪ সপ্তাহের মধ্যে সমস্ত বকেয়া টাকা পরিশোধ করতে হবে রাজ্য সরকারকে। বাড়ি ভাড়া বাবদ নির্ধারিত ভাতা পরিশোধ করার পাশাপাশি দিতে হবে অতিরিক্ত ৬ শতাংশ সুদও। এর অন্যথা হলে সরকারের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নিতে পারে কলকাতা হাইকোর্ট।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(43.0 ov)97/5
AUSAUS
-
Day 2
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: Mohan Bhagwat - 'ভাগ হলেই দুর্বল হয়েছি আমরা', যুবসমাজকে বার্তা আরএসএস প্রধানের
Recommended image2
Kolkata Metro: অষ্টমীর সন্ধ্যায় শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ, চলছে কাটা সার্ভিস
Recommended image3
CPIM On Cal HC: যাদবপুরে বুকস্টলে শাসক শিবিরের বুলডোজার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিআইএম
Recommended image4
Kolkata Police ASI: দুর্গাপুজোর ডিউটিতে মহিলা ভলান্টিয়ারকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ASI
Recommended image5
Kolkata Police on Chorbagan: চোরবাগান কাণ্ডের জের, পুজো প্যান্ডেলে ডিউটি নিয়ে জরুরি নির্দেশ লালবাজারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved