MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • দুপুর হতেই কালো মেঘে ঢাকল আকাশ, স্বস্তির বৃষ্টিতে হাঁফ ছাড়ল শহর-শহরতলি

দুপুর হতেই কালো মেঘে ঢাকল আকাশ, স্বস্তির বৃষ্টিতে হাঁফ ছাড়ল শহর-শহরতলি

ধড়ে যেন আক্ষরিক অর্থেই প্রাণ এল। সকাল সাতটা থেকে রোদের তাপে তেতে পুড়ে থাকা শহর যেন বাঁচল স্বস্তির বারিধারায়। শহর কলকাতা ও সংলগ্ন জেলা শুক্রবার ঘন কালো মেঘ আর ঝোড়ো বাতাসে যেন প্রাণের পরশ ফিরে পেয়েছিল। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 09 2023, 04:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : PTI

মেঘে ঢাকা বৃহস্পতিবারও পেয়েছিল রাজ্য। তবে বেড়ালের ভাগ্যে শিঁকে ছেঁড়েনি। বৃষ্টি হয়নি গতকাল। তবে শুক্রবার আশাহত হতে হল না কলকাতা ও সংলগ্ন জেলাকে। পূর্বাভাস সেভাবে ছিল না। তবু বৃষ্টি, এ যেন মেঘ না চাইতেই জল! 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Getty

২০২৩-এ প্রায় সপ্তাহখানেক পিছিয়ে গিয়ে এবার কেরলে ঢুকেছে বর্ষা। এরপরেই এগোতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তারই হাত ধরে বাংলায় ঢুকল বর্ষা!

39
Image Credit : PTI

না, এতটাও খুশি হওয়ার দরকার নেই। কারণ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, কলকাতায় বৃষ্টি হলেও তাপপ্রবাহ এখনই থামছে না।

49
Image Credit : PTI

আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হলেও তাপমাত্রা ও অস্বস্তি খুব একটা কমবে না। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় অতি সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

59
Image Credit : PTI

বৃষ্টির সাথে সাথে এই জেলাগুলিতে বাজ পড়ারও আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ খুব সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাজ পড়তে পারে।

69
Image Credit : Getty

আজ ও আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। ১২ জুন এই বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভালোরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

79
Image Credit : Getty

এদিকে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে দক্ষিণবঙ্গে ছয় জেলায় তাপপ্রবাহ চলবে। বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া ও গরম বাড়বে।

89
Image Credit : PTI

আগামী জুলাই মাসে প্রচণ্ড গরমে পড়তে হতে পারে গোটা বিশ্বকে। এল নিনোর প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

99
Image Credit : Asianet News

'এল নিনো' কার্যকলাপের প্রভাব পড়বে ভারতসহ গোটা বিশ্বে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, এল নিনোর ফের ফেরার কারণেই এমনটা হবে। এল নিনোর কারণে বিশ্বের তাপমাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে। ভারতে বর্ষার ওপরও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
'২২০ থেকে ২২৩টা আসন পাওয়ার কথা ছিল!' ফল প্রকাশের ২০ দিন পরেও হার মানতে নারাজ মমতা
Recommended image2
Now Playing
Mamata Banerjee: হার কিছুতেই হজম হচ্ছে না! ২০ দিন পর ফের মুখ খুললেন মমতা, কী কী বললেন?
Recommended image3
Bulldozer Price: ব্যাপক চাহিদা, বুলডোজার কিনবেন নাকি, কত দাম জানেন?
Recommended image4
Weather: আকাশে কালো মেঘের আনাগোনা সকাল থেকেই, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে
Recommended image5
Now Playing
Illegal Construction: তিলজলা থেকে কসবা কাঁপছে বুলডোজারে! এরপর কাদের ওপর অ্যাকশন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved