প্রবল দাবদাহের পর দক্ষিণবঙ্গের তাপমাত্রা না কমলেও মিলেছে স্বস্তি। সপ্তাহের শুরুতেই হালকা বৃষ্টির জেরে তাপমাত্রারও আংশিক কমেছে।

সপ্তাহের শেষের সামান্য বৃষ্টিপাতের জেরেই প্রবল দাবদহ থেকে মুক্তি মিলেছে। প্রবল দাবদাহের পর দক্ষিণবঙ্গের তাপমাত্রা না কমলেও মিলেছে স্বস্তি। সপ্তাহের শুরুতেই হালকা বৃষ্টির জেরে তাপমাত্রারও আংশিক কমেছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ এর মধ্যেই থাকবে, সর্বনিন্ম ২৫ ডিগ্রি সেলসিয়াস

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বৃষ্টির দাপট থাকলেও এখন আর তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রির মধ্যেই থাকবে। আজ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার ও দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

প্রায় সমস্ত জেলার তাপমাত্রার সামান্য কমেছে ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মত। তবে এর মধ্যেও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ার ৪০ ডিগ্রি থেকে উপরে উঠতে পারে । কলকাতার তাপমাত্রা ছিল ৩৮ডিগ্রি। মালদহেরও তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের সমতল ও ডুয়ার্স এলাকার তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৬ ডিগ্রির আশেপাশে। কালিম্পং-এ ২৩ আর দার্জিলিং-এ ১৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত। একটি অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর। আর অপরটি রয়েছে অসম এবং সংলগ্ন এলাকার উপরে। এর জেরেই ফের বৃষ্টি হবে বাংলায়। তাহলে কি এই দাবদাহ থেকে মিলবে মুক্তি!

আজ সারাদিন আপপ্রবাহের সতকর্তা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুধু তাই নয়, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম এই সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। গোটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে ঘূর্ণাবর্তের দাপটে শনিবার থেকেই বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের কিছু জেলায়। এদিকে শনিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হবে। এই দুই জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।