MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রবিতে তেড়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি? দক্ষিণবঙ্গের এই ৬ জেলা ভাসবে জলে! বিরাট আপডেট দিল আবহাওয়া দফতর

রবিতে তেড়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি? দক্ষিণবঙ্গের এই ৬ জেলা ভাসবে জলে! বিরাট আপডেট দিল আবহাওয়া দফতর

গত দুদিন ধরেই প্রবল বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। শহর থেকে শহরতলির একাধিক রাস্তা জলমগ্ন। রবিবারও কি একই থাকবে পরিস্থিতি! জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 25 2024, 06:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : Getty

বর্তমানে উত্তর-পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে নিম্নচাপ (Low Pressure)। ওদিকে বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : stockPhoto

আগেই রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। রাতের দিকে সেই বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা।

312
Image Credit : stockPhoto

রবিবার বাকি সময়ের জন্য বজ্রবিদ্যুত সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, দুই বর্ধমান, মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

412
Image Credit : stockPhoto

সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

512
Image Credit : stockPhoto

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। পাশাপাশি বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

612
Image Credit : Asianet News

রবিতে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

712
Image Credit : Asianet News

ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা। শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

812
Image Credit : Getty

আপাতত আগামী সাতদিন উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের সম্ভাবনা।

912
Image Credit : Getty

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা।

1012
Image Credit : Getty

বৃষ্টির কারণে এমন বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে রয়েছে বাংলাদেশের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপ। যে নিম্নচাপটি অত্যন্ত ধীর গতির এবং খুব ধীরে ধীরেই এই নিম্নচাপ পশ্চিম দিকে এগিয়ে চলেছে। নিম্নচাপটি তৈরি হয়েছিল ১৬ আগস্ট।

1112
Image Credit : Getty

বাংলাদেশ লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এই নিম্নচাপ। তৈরি হওয়ার পর আট দিন ধরে সামান্য কিছু জায়গাতেই এই নিম্নচাপ ঘোরাফেরা করছে। আর এর ফলেই বৃষ্টিতে এখন নাজেহাল অবস্থা বাংলাদেশের।

1212
Image Credit : Getty

অন্যদিকে বাংলাদেশ লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওই নিম্নচাপের নতুন একটি সঙ্গী হয়েছে শুক্রবার। কেননা বঙ্গোপসাগরে শুক্রবার নতুন একটি ঘূর্ণাবর্তের জন্ম হয়েছে। আর এসবের কারণেই আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image2
BJP: কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল, ২ পুরসভা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি
Recommended image3
Jagannath Chattopadhyay: যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষামন্ত্রীর, ছাত্র প্রতিনিধির দাবি পড়ুয়াদের
Recommended image4
Nabanna Holiday: মাস শেষে জোড়া সুখবর! কাল থেকে টানা চার দিনের ছুটি আর ডিএ-র বাম্পার উপহার নবান্নের!
Recommended image5
Now Playing
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? ফেসবুক লাইভে ঘোষণা!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved