- Home
- West Bengal
- বঙ্গে ভোট প্রচারে বড় হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বাম-ডান সবপক্ষেই সরব এটি নিয়ে
বঙ্গে ভোট প্রচারে বড় হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বাম-ডান সবপক্ষেই সরব এটি নিয়ে
lakshmir bhandar scheme: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর সময় বাম-বিজেপি থেকে কংগ্রেস সকলেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তীব্র সমালোচনা করেছিলেন। বছরের মাথায় এসে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এটি ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পরে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরই এই প্রকল্প চালু করেছিলেন তিনি।
জনপ্রিয় প্রকল্প
রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেস সরকার মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা করছে বলেও দাবি নবান্নের। এই প্রকল্পের মাধ্য়মে মহিলাদের হাতে মাসিক টাকা দেয় রাজ্য সরকার।
টাকার পরিমাণ
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণে বাজেটে বাড়ানো হয়েছে। সাধারণ মহিলারা এই প্রকল্পের মাধ্যমে মাসে ১৫০০ টাকা পান। আর পিছিয়ে প়ড়া তফশিলি মহিলারা এই প্রকল্পের মাধ্যমে মাসে ১৮০০ টাকা পান।
উপকৃতের সংখ্যা
রাজ্য সরকার ২৫ থেকে ৫৯ বছর পর্যন্ত সব মহিলাদের জন্যই এই প্রকল্পে নাম নথিভুক্ত করার সুযোগ দিয়েছে। এই প্রকল্পে বর্তমানে ২ কোটিরও বেশি মহিলা উপকৃত হন। আগামী দিনে প্রকল্পের উপকৃত মহিলার সংখ্যা আরও বাড়তে পারে বলেও সূত্রের খবর।
তৃণমূলের ভোটব্যাঙ্ক
চালুর সময় বাম-বিজেপি থেকে কংগ্রেস সকলেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তীব্র সমালোচনা করেছিলেন। এই প্রকল্প সরকার বেশি দিন চালাতে পারবে না বলেও দাবি করেছিল। কিন্তু ৫ বছরের মাথায় এসে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্প তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করেছে।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুর বদল
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভোট ব্যাঙ্কে সাফল্যের পরই এটি নিয়ে সুর বদল করেছে রাজ্যের বিরোধী দলগুলি। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তো ভোট প্রচারের অঙ্গ হিসেবেই রাখছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে। পাশাপাশি বামফ্রন্টও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুর বদল করেছে। লক্ষ্মীর ভাণ্ডার যাতে রাজ্যের সকল মহিলা পায় তারও দাবি জানাতে শুরু করেছে।
বিজেপির লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডার
বিজেপি ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রচার শুরু করেছে। বিজেপি জানিয়েছে রাজ্যে ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভাণ্ডারের মত তারা মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেবে।
সিপিএম
সিপিএম অবশ্য এজাতীয় কোনও প্রতিশ্রুতি দেয়নি। তবে সিপিএম প্রচার করছে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের প্রকল্প নয়। এটি রাজ্য সরকারের প্রকল্প। যে দলই সরকার গঠন করুক না কেন এজাতীয় প্রকল্প বন্ধ করা খুব একটা সহজ কাজ নয়। তারা প্রকল্প চালু রাখার পক্ষে বলেও জানিয়েছে।
কংগ্রেস
কংগ্রেস এখনও লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা প্রকল্প চালু করার কথা বলেনি। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরোধিতা করার কথাও বলেনা। প্রকল্পে মহিলারা উপকৃত হচ্ছে বলেও দাবি করে।
তৃণমূলের প্রচার
বর্তমানে তৃণমূলের ভোট প্রচারে সবকটি প্রকল্পের সামনের সারিতে থাকে লক্ষ্মীর ভাণ্ডার। বর্তমানে যুবসাথথী প্রকল্পেও দারুণ সাড়া পেয়েছে । আর সেই কারণে তৃণমূলের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের পাশে স্থান করে নিয়েছে যুবসাথী প্রকল্পও।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

