Malda Annapurna News: অন্নপূর্ণা যোজনায় আবেদন করে অর্থ মিললেও হাতে আসেনি সেই টাকা। অ্য়াকাউন্ট থেকে উধাও সরকারি প্রকল্পের টাকা? কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Malda Annapurna News: অন্নপূর্ণা প্রকল্পের টাকা জালিয়াতির অভিযোগ। অন্নপূর্ণা প্রকল্পের টাকা উপভোক্তার অজান্তেই তুলে নেওয়ার অভিযোগ উঠল এক সিএসপি কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ করতেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় উপভোক্তাকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার ভেবা এলাকায়। আহত উপভোক্তা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সিএসপি কর্মী রানু চৌধুরীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।
ঠিক কী অভিযোগ করেছেন প্রতারিত ওই উপভোক্তা?
উপভোক্তা মর্জিনা বিবির অভিযোগ, অন্নপূর্ণা প্রকল্পের ৩ হাজার টাকা অ্যাকাউন্টে জমা পড়ার মেসেজ পেলেও স্থানীয় সিএসপিতে গেলে তাঁকে জানানো হয়, কোনও টাকা আসেনি। পরে ব্যাংকের স্টেটমেন্টে দেখা যায়, বায়োমেট্রিকের মাধ্যমে ওই টাকা তুলে নেওয়া হয়েছে। অথচ, তাঁর দাবি তিনি কোনও টাকা তোলেননি। প্রতিবাদ করতে গেলে সিএসপি কর্মী রানু চৌধুরী তাঁকে মারধর করেন বলেও অভিযোগ। ঘটনার খবর চাউর হতেই শোরগোল ছড়িয়েছে এলাকায়।
এদিকে, অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারী সরকারের। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যারা এখনও আবেদন জানাননি বা আবেদনে ভুল রয়েছে তারা অগাস্ট মাস পর্যন্ত তা সংশোধন করতে পারবেন। এছাড়াও প্রত্যেক যোগ্য আবেদনকারীকে তিনহাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। এবং অন্নপূর্ণা যোজনায় ১ জুলাই অনেকেই ৩ হাজার টাকা পাননি। কিছু ক্ষেত্রে হয়নি ভেরিফিকেশন। কিছুক্ষেত্রে স্ট্যাটাস এখনও Under Enquiry। এবার প্রকাশ্যে এল নয়া চমক। জেনে নিন কবে শেষ হবে ভেরিফিকেশন? বিশেষ ঘোষণা সরকার পক্ষের।
জানা গিয়েছে, প্রশাসেন শীর্ষ স্তর থেকে ১০ জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন শেষ করার কথা বলা হয়েছে। আর ১৫ জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য আপলোড করতে হবে। তারপর শুরু হবে টাকা দেওয়া। অর্থাৎ আগামী কাল বদল হতে চলেছে আপনার স্ট্যাটাস।
প্রসঙ্গত, মমতা সরকার ক্ষমতায় থাকাকালীন রাজ্যে চালু ছিল একাধিক ভাতা। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে যুবসাথীর মতো প্রকল্প। এই সকল প্রকল্পের মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সে সময় সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা, তপশিলি মহিলা পেতেন ১৭০০ টাকা করে।
রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে বিজেপি। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে। এবার তৃতীয় কিস্তির পালা। তার আগে হচ্ছে ভেরিফিকেশন। জানা গিয়েছে ১৫ তারিখ ফের আপলোড করা হবে স্ট্যাটাস।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


