Maldah News: মালদহের কালিয়াচকের ঘটনার সময় কর্তব্যে গাফিলতির অভিযোগে এবার মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নোটিস কমিশনের। কী বলছে জাতীয় নির্বাচন কমিশন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Maldah News: ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচন কমিশনের তৎপরতা। এবার মালদায় এডিএমকে শোকজ করল কমিশন (Election Commission Of India)। ডিউটিতে গাফিলতির অভিযোগ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে গাফিলতির অভিযোগে মালদার অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহামেদকে শোকজ নোটিস জারি করল জেলা প্রশাসন। ১ এপ্রিল কালিয়াচক এলাকায় বিচারকদের পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া উত্তেজনার সময় তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন বলেই অভিযোগ।

ঠিক কী অভিযোগ উঠেছে এডিমের বিরুদ্ধে?

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে গাফিলতির অভিযোগে মালদার অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহামেদকে শোকজ নোটিস জারি করল জেলা প্রশাসন। ১ এপ্রিল কালিয়াচক এলাকায় বিচারকদের পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া উত্তেজনার সময় তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন বলেই অভিযোগ। জেলা প্রশাসনের তরফে জারি করা নোটিসে বলা হয়েছে ওই দিন সকাল থেকেই জেলার পরিস্থিতি সংবেদনশীল ছিল। আনসার আহামেদকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল তিনি যেন মাঠপর্যায়ে নজরদারি বজায় রাখেন এবং পরিস্থিতির নিয়মিত রিপোর্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষকে জানান। বিকেল ৩:৩০ থেকে ৪টার মধ্যে কালিয়াচকে পৌঁছে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি সামাল দেওয়ার কথাও বলা হয়েছিল।

কিন্তু অভিযোগ বিকেল ৩:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ ঘণ্টা তিনি উচ্চপদস্থ কর্তৃপক্ষকে কোনও তথ্য জানাননি। ফলে প্রশাসনের পক্ষে সময়মতো পদক্ষেপ করা কঠিন হয়ে পড়ে। যদিও ওই সময় তিনি এসডিও এবং বিডিও র সঙ্গে যোগাযোগে ছিলেন বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে, যা প্রমাণ করে তিনি পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন। এই ঘটনাকে গুরুতর দায়িত্বে গাফিলতি এবং অল ইন্ডিয়া সার্ভিসেস রুলস ১৯৬৮-এর লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

 নোটিসে তাঁকে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। কেন নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতির গুরুত্ব জানানো হয়নি, ওই সময় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল এসব বিষয় বিস্তারিত জানাতে বলা হয়েছে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে একতরফাভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শুধু তাই নয়, ভোট প্রস্তুতিতে বড় প্রশাসনিক পদক্ষেপ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক নিযুক্ত পশ্চিমবঙ্গে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন দফতর। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি হওয়া নির্দেশ অনুযায়ী আইএএস অফিসার বিভূ গোয়েলকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন।

Scroll to load tweet…

নির্দেশিকায় জানানো হয়েছে, বিভূ গোয়েল মূলত SIR ২০২৬-এর আওতায় গঠিত আপিল ট্রাইব্যুনালগুলির সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকবেন। নির্বাচন কমিশন, আপিল ট্রাইব্যুনালের বিচারপতি এবং হাইকোর্টের মধ্যে যোগাযোগের একমাত্র কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করবেন তিনি।

তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে—

নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশ, পরামর্শ ও আপডেট দ্রুত বিচারপতিদের কাছে পৌঁছে দেওয়া

ট্রাইব্যুনালগুলির পরিকাঠামো, কর্মী, নিরাপত্তা ও প্রযুক্তিগত ব্যবস্থার প্রস্তুতি তদারকি

বিভিন্ন জেলার আপিল সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের পোর্টালে আপলোডের অগ্রগতি পর্যবেক্ষণ

বিচারপতিদের ভাতা, প্রক্রিয়া ও সময়সূচি সংক্রান্ত সমন্বয় করা

বিচারপতিদের উত্থাপিত সমস্যা ও প্রশ্নের দ্রুত সমাধান করা

এই পদক্ষেপের মাধ্যমে আপিল ট্রাইব্যুনালগুলির কার্যক্রম আরও স্বচ্ছ, সময়বদ্ধ এবং সমন্বিতভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Kumar Agarwal-এর স্বাক্ষরে জারি হওয়া এই নির্দেশিকা নির্বাচন কমিশনের অনুমোদনক্রমেই কার্যকর হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।