Mamata Banerjee: কালীঘাটে নিজের বাড়ি থেকেই সেই বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮টি ওয়ার্ডের কাউন্সিলরদের, ওয়ার্ড প্রেসিডেন্টদের এবং চিফ ইলেকশন এজেন্টের। জানা যাচ্ছে, ভোট গণনা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। 

Mamata Banerjee: রাত পোহালেই রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ (WB Election Result 2026)। আর ঠিক তার আগেরদিন কালীঘাটে জরুরি বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। 

নজরে হাইভোল্টেজ ভবানীপুর

প্রসঙ্গত, ২৩ এবং ২৯ এপ্রিল, দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ হয়েছে। ৪ মে, অর্থাৎ সোমবার হবে গণনা। মোট ৭৭টি কেন্দ্রে ভোট গণনার কাজ হবে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলে। যে কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার সেই কেন্দ্রের ভোট গণনা নিয়েই রবিবার সন্ধ্যায়, জরুরি বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, কালীঘাটে নিজের বাড়ি থেকেই সেই বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮টি ওয়ার্ডের কাউন্সিলরদের, ওয়ার্ড প্রেসিডেন্টদের এবং চিফ ইলেকশন এজেন্টের। 

Scroll to load tweet…

পাশাপাশি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতাও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। এমনকি, সমস্ত কেন্দ্রের প্রার্থীদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

রবিবার সন্ধ্যায় কালীঘাটে জরুরি বৈঠকে মমতা

জানা যাচ্ছে, ভোট গণনা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। অন্যদিকে, গণনাপর্বকে শান্তিপূর্ণভাবে শেষ করতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং আরও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

প্রত্যেকটি গণনাকেন্দ্রে উপযুক্ত আইনশৃঙ্খলা বজায় রাখাই হবে তাদের প্রধান দায়িত্ব। গোটা প্রক্রিয়াটি যাতে নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন করা যায়, সেই বিষয়টি তারা নিশ্চিত করতে চাইছে বলে কমিশন সূত্রে খবর।

সোমবার সেই ভোট গণনার আগেই এবার নজরে হাইভোল্টেজ ভবানীপুর। রবিবার সন্ধ্যায়, এই কেন্দ্রটি নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, তিনি গণনা কেন্দ্রের বাইরে নিজেও গিয়ে পাহারা দেন। এবার সোজা আলোচনায় দলের কর্মীদের সঙ্গে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।