সোমবার বীরভূমের সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে সোমবার সিউড়ি সেচ কলোনির মাঠে জনসভা করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডে মমতাকে স্বাগত জানান কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। মঞ্চে কোর কমিটির সভাপতি কাজল শেখ-সহ কোর কমিটির বাকি সদস্য ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচারে এসে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনিই রাজ্যের ২৯৪টি আসনে প্রার্থী। দার্জিলিং জেলার শিলিগুড়িতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা সবাই আমার কাছে মোদী। এই সব প্রার্থীরাও মোদী। গত ৭০ বছরে আপনারা সবাইকে সুযোগ দিয়েছেন। আপনারা কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, আপনারা তৃণমূলকে সুযোগ দিয়েছেন। এখন মোদীকে একটি সুযোগ দিন।” প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রীকে বাংলার জন্য বহিরাগত বলেছেন। প্রধানমন্ত্রী পদ ছেড়ে বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন।
সোমবার বীরভূমের সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে সোমবার সিউড়ি সেচ কলোনির মাঠে জনসভা করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডে মমতাকে স্বাগত জানান কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। মঞ্চে কোর কমিটির সভাপতি কাজল শেখ-সহ কোর কমিটির বাকি সদস্য ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি মোদীকে নিশানা করেন। বলেন, "উজ্জ্বল প্রার্থী নয় এখানে। প্রার্থী আমি। আমি তো বলছি ২৯৪টা কেন্দ্রে আমিই প্রার্থী। তৃণমূলের নেতৃত্বে সরকার চাইলে ২৯৪ আসনে আমি প্রার্থী। মোদীজি বলছেন, উনি ২৯৪টি আসনের প্রার্থী। ঠিক আছে। তা হলে আপনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন। দিয়ে বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী হব। আমাকে ২৯৪ আসনে ভোট দিন। দেশের প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী? বলে দিন। আপনি তো বাংলায় বহিরাগত।"
রবিবার বাংলায় কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। পাল্টা আজ মুখ্যমন্ত্রী কেন্দ্রকে নিশানা করেন একই ইস্যুতে। তিনি বলেন, "মোদীবাবুকে জিজ্ঞাসা করুন, কর্মসংস্থানের কী হল। আপনারও তো ১২ বছর হল। ২ কোটি চাকরি কোথায় গেল? আর আমদের প্রশ্ন? আমরা শূন্যপদ পূরণ করতে গেলেই কোর্টে কেস দেয়। যাতে চাকরিগুলো আটকে যায়। এখন চাকরির কথা! এ সব ছলনা আর বাংলার মানুষের সঙ্গে কোরো না। বিজেপি দেবে চাকরি? রেলে গ্যাংমান নিয়েছে? সেনায় পদ খালি। তার পরেও বলছে চাকরি দেবে! চাকরি দেব আমরা।"
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা মুখ্যমন্ত্রী মমতার। তিনি বলেন, "উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজ়ার চলবে বলে একজন এখানে এসে বলেছেন। মানেটা কী? আমি বুলডোজ়ার-রাজনীতিতে বিশ্বাস করি না। ভালবাসার নীতিতে বিশ্বাস করি।"


