Mamata Banerjee: ছাতনার সভা থেকে মমতা বলেন, “বদলা নেওয়ার দিন আসছে। এবার হবে গণতন্ত্রের বদলা। মনে রাখবেন, নববর্ষ আসছে। মানে নতুন ভোর আসছে, নতুন দিন আসছে। আর বিজেপির বিরুদ্ধে বদলা নেওয়ার দিন এগিয়ে আসছে। গণতন্ত্রের বাক্সে সেই বদলা নিতে হবে। এবারের ভোট কিন্তু অন্যরকম।"
Mamata Banerjee: হুঙ্কার মমতার। রবিবার মোট চারটি জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee news live)। প্রথম সভাটি তিনি করেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। তারপরেই তিনি সোজা পৌঁছে যান বাঁকুড়ায় (mamata banerjee news)। সেখানে প্রথম জনসভাটি ছিল ওন্দায় এরপর ছাতনায় বক্তব্য রাখেন তিনি।
ছাতনার জনসভা থেকে হুঙ্কার মমতার
ছাতনার সভা থেকে মমতা বলেন, “বদলা নেওয়ার দিন আসছে। এবার হবে গণতন্ত্রের বদলা। মনে রাখবেন, নববর্ষ আসছে। মানে নতুন ভোর আসছে, নতুন দিন আসছে। আর বিজেপির বিরুদ্ধে বদলা নেওয়ার দিন এগিয়ে আসছে। গণতন্ত্রের বাক্সে সেই বদলা নিতে হবে। এবারের ভোট কিন্তু অন্যরকম। তাই সবার কাছে আমার আবেদন থাকবে যে, এনআরসি করে যাতে কারও নাম বাদ না পড়ে এবং আপনার সমস্ত অধিকার যাতে সুরক্ষিত থাকে সেটা মাথায় রাখবেন। সেইজন্য এবারের ভোটটা আসলে একটা মরণ-বাঁচন লড়াই।"
তৃণমূল নেত্রীর কথায়, “বিজেপি আসলে চাইছে যে, গোটা দেশে একটাই পার্টি থাকুক। তাই এবার ওরা ডিলিমিটেশন বিল আনতে চায়। আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, সেই বিল আসছে। বাংলাকে ওরা টুকরো টুকরো করতে চাইছে। আমি জানি না যে, কোন রাজ্যের সঙ্গে কোন রাজ্যকে মেলাতে চাইছে ওরা।"
“এসআইআর হল একটা বড়সড় দুর্নীতি", মমতার বার্তা
তিনি আরও যোগ করেন, “এবার ওরা জোর করে বাংলা দখল করতে চাইছে। কিন্তু আমি বলে দিলাম, সেটা করতে পারবে না। যারা এসআইআর-এর সময় আপনাদের পাশে থাকেননি, তাদের একটা ভোটও দেবেন না। মনে রাখবেন, এসআইআর হল একটা বড়সড় দুর্নীতি। এসআইআর-এর নামে ওরা আসলে সর্বনাশ করতে চাইছে বাংলায়।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।