Mamata Banerjee: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগে কালীঘাটে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee live)।এই সভা থেকেও বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী (mamata banerjee news)।
Mamata Banerjee: চলছে শেষ মুহূর্তের প্রচার। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগে কালীঘাটে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee live)।এই সভা থেকেও বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী (mamata banerjee news)।
"সামাজিক কাজের মাধ্যমে আমরা রাজনীতি করি", বললেন মমতা
মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “আমরা মন দিয়ে প্রতিটা উৎসব পালন করি। সেইসঙ্গে, সামাজিক কাজের মাধ্যমে আমরা রাজনীতি করি। আমাকে একটা রাজ্য দেখান, যাদের শিক্ষা ফ্রি আছে। এই যে পুজোতে থিম তৈরি হয়। মনে রাখবেন, পুজোর সঙ্গে সঙ্গে এটা একটা বিজ়নেসের আইডিয়া। পুজোটা পুজোর মতো করে করতে হয়। কিন্তু একেকটা আইডিয়ার মধ্য দিয়ে সারা পৃথিবীকে তুলে নিয়ে আসে পুজো কমিটিগুলো। এটা আর কোথাও পাবেন না।"
তারপরেই তৃণমূল নেত্রী জানান, “ভবানীপুরে আপনারা কী পাননি? ভবানীপুরে ধনধান্য, সৌজন্য, আলিপুর মিউজ়িয়াম, সম্পন্ন, শিল্পান্ন এবং অভিন্ন থেকে শুরু করে একবালপুর হাসপাতালেও টাকা দিয়েছি আমরা। পদ্মপুকুর, চক্রবেড়িয়া থেকে শুরু করে ভবানীপুর এডুকেশন সোসাইটি-কে বিশ্ববিদ্যালয় করার জন্য জমি দিয়েছে আমাদের সরকার।"
“ভবানীপুরটা কিন্তু ভবানীপুর", জানালেন তৃণমূল নেত্রী
এরপরে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, "ওড়িশার বর্ডার দিয়ে লোক নিয়ে এসেছে ওরা। আমার সময়ে যারা ছিল, সব অফিসারদের বদলে দিয়েছে। ভবানীপুরে ডিস্ট্রিবিউশন করার জন্য একটা কালো স্করপিও গাড়িতে করে কয়েকশো কোটি টাকা এসেছে। চেতলায় একটা জায়গায় আবার সেই টাকা বিলি করেছে। তারা আমাকে এসে বলেছে, দিদি আমরা টাকা নিয়ে নিয়েছি। কিন্তু ভোট দেব না ওদের। শুনুন, ভবানীপুরটা কিন্তু ভবানীপুর। কলকাতার ভোট আর নন্দীগ্রামে লুট করা ভোট, দুটো পুরো আলাদা।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।