MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Mukhyamantri Ayushman Yoyona: মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় কারা আবেদন জানাতে পারবেন? জানুন

Mukhyamantri Ayushman Yoyona: মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় কারা আবেদন জানাতে পারবেন? জানুন

Mukhyamantri Ayushman Yoyona: প্রধানমন্ত্রী আয়ুস্মানভারত যোজনার মতোই বাংলাতে চালু হয়ে গিয়েছে আরও একটি প্রকল্প। সেটির নাম হল মুখ্যমন্ত্রী আয়ুস্মান ভারত যোজনা। কারা আবেদন করবেন এই প্রকল্পে? জানুন সব আপডেট। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 30 2026, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
মুখ্যমন্ত্রী আয়ুস্মান ভারত যোজনা আসলে কী?
Image Credit : AI

মুখ্যমন্ত্রী আয়ুস্মান ভারত যোজনা আসলে কী?

চলতি বছরের অগাস্ট মাস থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রধানমন্ত্রী আয়ুস্মানভারত যোজনা। এবং বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা। প্রধানমন্ত্রী আয়ুস্মানভারত কার্ডের মতোই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনার কার্ড বা সুবিধা পেতে গেলে একইভাবে আবেদন করতে হবে বা আশা কর্মীদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করে ফর্মপূরণ করতে হবে। তারপরই মিলবে প্রতিটি যোগ্য পরিবার প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস (নগদহীন) চিকিৎসার সুবিধা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
রাজ্যের কোন কোন হাসপাতালে এই সুবিধা মিলবে?
Image Credit : CHATGPT

রাজ্যের কোন কোন হাসপাতালে এই সুবিধা মিলবে?

কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা মিলবে রাজ্যের অন্তত ১৯০০ সরকারি ও বেসরকারি হাসপাতালে। এবং রাজ্যের বাইরের বেসরকারি হাসপাতালে গেলেও ৫ লক্ষ টাকা পর্যন্ত মিলবে এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করার সুবিধা।

Related Articles

Related image1
Kolkata Property Tax: সরকারের রাজস্ব বৃদ্ধিতে এবার সম্পত্তি করে ছাড়, নতুন স্কিম চালু কলকাতা পুরসভার
Related image2
WB SSC: শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ কমিশনের, বাতিল একাদশ-দ্বাদশে চাকরির ইন্টারভিউয়ের আগের প্যানেল
36
কীভাবে মুখ্যমন্ত্রী আয়ুস্মান ভারত যোজনায় আবেদন করবেন?
Image Credit : Asianet News

কীভাবে মুখ্যমন্ত্রী আয়ুস্মান ভারত যোজনায় আবেদন করবেন?

মুখ্যমন্ত্রী আয়ুস্মান ভারত যোজনা কার্ডের আবেদনের জন্য আপনার এলাকার আশাকর্মীদের কাছে এই ফর্ম পাওয়া যায়। ফর্ম পূরণের পর তা আশাকর্মীদের কাছে দিয়ে আসলেই তারাই আপনার ফর্মটি বিডিও বা পৌরসভায় গিয়ে জমা করে দিয়ে আসবেন। এবং পরবর্তীকে ই কেওয়াইসি-র মাধ্যমে কার্ড ভেরিফিকেশন সম্পূর্ণ হলে অনলাইনেই অথবা আশাকর্মীদের কাছ থেকে এই আয়ুস্মান ভারত কার্ড সংগ্রহ করতে পারবেন আপনি।

46
এই কার্ডের আওতায় কোন কোন চিকিৎসা পরিষেবা মিলবে?
Image Credit : ANI

এই কার্ডের আওতায় কোন কোন চিকিৎসা পরিষেবা মিলবে?

এই কার্ডের মাধ্যমে আগে থেকে থাকা রোগের ক্ষেত্রেও প্রথম দিন থেকেই কভারেজ পাওয়া যায়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো প্রি-এক্সিস্টিং কন্ডিশনের জন্য আলাদা করে অপেক্ষা করতে হবে না। হাসপাতালে ভর্তির আগে সর্বোচ্চ তিন দিনের এবং হাসপাতাল থেকে ছাড়ার পর ১৫ দিনের নির্দিষ্ট খরচও এই বিমার কভারেজের আওতায় থাকে বলে জানা গিয়েছে।

56
কোথায় কোথায় এই কার্ডের সুবিধা মিলবে ?
Image Credit : Asianet News

কোথায় কোথায় এই কার্ডের সুবিধা মিলবে ?

মুখ্যমন্ত্রী আয়ুস্মান ভারত কার্ডে জাতীয় পোর্টেবিলিটির মাধ্যমে ক্যাশলেস চিকিৎসা সারা দেশের যে কোনও হাসপাতালেই পাওয়া যাবে। এবং এই প্রকল্পে পরিবারের সদস্য সংখ্যা, বয়স বা লিঙ্গের ভিত্তিতে কোনও সীমা নেই। ফলে কোনও ব্যক্তি পশ্চিমবঙ্গের বাইরে থাকলেও এই কার্ডের সুবিধা নিতে পারবেন।

66
এই কার্ডের জন্য কারা যোগ্য?
Image Credit : Asianet News

এই কার্ডের জন্য কারা যোগ্য?

মুখ্যমন্ত্রী আয়ুস্মান ভারতের কার্ডের জন্য মূল যোগ্যতা নির্ধারণ করা হয় Socio-Economic Caste Census বা SECC 2011-এর তথ্যের ভিত্তিতে। গ্রামীণ এলাকায় নির্দিষ্ট ধরনের কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবার, ১৬ থেকে ৫৯ বছর বয়সি কোনও প্রাপ্তবয়স্ক সদস্য না থাকা পরিবার, ভূমিহীন শ্রমিক এবং নির্দিষ্ট তফসিলি জাতি ও তফসিলি উপজাতি পরিবার এই বিমা যোজনার আওতায় পড়তে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
শুভেন্দু অধিকারী
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ কী? SIT ভেঙে দেওয়ার সিদ্ধান্তে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি সিনহার
Recommended image2
RBI Holiday List: পশ্চিমবঙ্গে অক্টোবরে মোট ১১ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক! বিরাট তালিকা প্রকাশ করল RBI
Recommended image3
Now Playing
Nadia News: অডিট চলাকালীন হইচই, প্রধানকে লক্ষ্য করে ডিম! পঞ্চায়েতে তুমুল কাণ্ড
Recommended image4
Rejinagar child death: ঋত তৃণমূলের প্রচারের লজেন্স কুড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু হল ৬ বছরের শিশুর
Recommended image5
Ajker Bangla News Live: Budgam Encounter - বিরাট সাফল্য সেনার! কাশ্মীরে এনকাউন্টারে খতম পাক লস্কর জঙ্গি হাসিম মুসা, উদ্ধার দেহ
Related Stories
Recommended image1
Kolkata Property Tax: সরকারের রাজস্ব বৃদ্ধিতে এবার সম্পত্তি করে ছাড়, নতুন স্কিম চালু কলকাতা পুরসভার
Recommended image2
WB SSC: শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ কমিশনের, বাতিল একাদশ-দ্বাদশে চাকরির ইন্টারভিউয়ের আগের প্যানেল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved