- Home
- West Bengal
- Nabananna Holidays: টানা ১৭ দিন ছুটি, বন্ধ থাকবে রাজ্যের প্রায় সব সরকারি দফতর, প্রকাশ্যে পুজোর ছুটির তালিকা
Nabananna Holidays: টানা ১৭ দিন ছুটি, বন্ধ থাকবে রাজ্যের প্রায় সব সরকারি দফতর, প্রকাশ্যে পুজোর ছুটির তালিকা
দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের জন্য দীর্ঘ ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। অক্টোবর মাসে গান্ধী জয়ন্তী, মহালয়া ও পুজো মিলিয়ে মোট ১৭ দিন ছুটি থাকছে। এছাড়া নভেম্বর মাসেও কালীপুজো ও ছটপুজো উপলক্ষে ১১ দিন ছুটি মিলবে।

পুজোর মাসে দারুণ খবর। টানা ১৭ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। পড়ে গিয়েছে পুজোর মাস। হাতে আর কদিন বাকি। আর কিছুদিনের মধ্যে ঢাকের বাদ্যি শোনা যাবে প্যান্ডেলে প্যান্ডেলে। সপ্তাহখানেকের মধ্যেই মহালয়া। শুরু হয়ে যাবে দেবীপক্ষ। এবার এই পুজোর আবহে এল সুখবর। প্রকাশ্যে এল ছুটির তালিকা।

রাজ্য সরকারি কর্মীরা পুজোর মাসে টানা ১৭ দিন ছুটি পেতে চলেছেন। গান্ধী জয়ন্তী থেকে শুরু করে গোটা অক্টোবরে ১৬ দিনের ছুটি পাবেন বাংলার কর্মীরা। প্রকাশ্যে এল এমনই খবর। চলতি মাসে পালিত হবে দুর্গাপুজো। জেনে নিন এই মাসে কবে কবে বন্ধ থাকবে সরকারি দফতর।
এক নজরে দেখে নিন কবে কবে মিলবে ছুটি। অক্টোবর মাসে কোন কোন দিন বন্ধ থাকবে নবান্ন এবং অন্যান্য সরকারি অফিস।
২ অক্টোবর- গান্ধী জয়ন্তী
৩ ও ৪ অক্টোবর- শনিবার ও রবিবার
১০ অক্টোবর- মহালয়া
১১ অক্টোবর- রবিবার
১৫ থেকে ২৬ অক্টোবর- টানা ১২ দিন মিলবে পুজোর ছুটি।
এবছর ১৫ তারিখ পঞ্চমী। সেদিন থেকে পুজো ছুটি শুরু হচ্ছে। আবার ২৫ অক্টোবর লক্ষ্মীপুজো। তারপরের দিনও ছুটি। অর্থাৎ ৩১ দিনের অক্টোবর মাসে ১৬ দিন ছুটি পাচ্ছেন কর্মীরা।
পুজোর ছুটি অক্টোবরেই শেষ না। নভেম্বরেও মিলবে ছুটি। কালীপুজো, দিওয়ালি, ছটপুজোর ছুটি মিলবে। সব মিলিয়ে ১১ দিন ছুটি পাবেন নভেম্বর মাসে। নভেম্বর মাসেও মিলবে লম্বা ছুটি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

