MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Nabanna Holidays: সরকারি কর্মচারীদের জন্য আবার ছুটির ঘোষণা, নবান্নে থেকে জানানো হল দিন

Nabanna Holidays: সরকারি কর্মচারীদের জন্য আবার ছুটির ঘোষণা, নবান্নে থেকে জানানো হল দিন

জুলাই মাস বুধবার থেকে শুরু হবে। নতুন মাস পড়লেই সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। কারণ তাঁরা মাসের শুরুতেই দুদিন ছুটি পাবেন। সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল, কলেজ, সব জায়গায় ছুটি থাকবে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 29 2026, 07:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

শেষ হতে চলল জুন মাস। জুলাই মাস বুধবার থেকে শুরু হবে। নতুন মাস পড়লেই সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। কারণ তাঁরা মাসের শুরুতেই দুদিন ছুটি পাবেন। সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল, কলেজ, সব জায়গায় ছুটি থাকবে। একদিন থাকছে অর্ধদিবস ছুটি, এবং একদিন থাকছে পূর্ণদিবস ছুটি। এ বিষয়ে নবান্নের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে ছুটির ঘোষণা করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Gemini AI

বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২০ শতাংশ ডিএ বাড়বে সরকারি কর্মচারীদের। আগে কর্মীরা পেতেন ১৮ শতাংশ। এবার ২০ শতাংশ বাড়িয়ে মোট ৩৮ শতাংশ করা হয়েছে।

36
Image Credit : Getty

ডিএ ঘোষণার পরেই এসেছে সরকারি কর্মচারীদের জন্য আরেকটা খুশির খবর। তাঁরা জুলাই মাসে অতিরিক্ত দুদিন ছুটি পাবেন।

46
Image Credit : chatgpt

১ জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই উপলক্ষে এই দিনটিকে ডক্টরস ডে বা চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তাঁর জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এই দিনটিকে অর্ধদিবস ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠান, অফিস বা আদালত, এমনকি স্কুল বা কলেজে অর্ধদিবস পর্যন্ত কার্যক্রম হবে। দুপুর দু’টোর পর মিলবে ছুটি।

56
Image Credit : AI

অন্যদিকে, রাজ্যের বাজেটেই ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার তার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, নগর ও স্থানীয় সংস্থা, কর্পোরেশন এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রাধীন অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি ওইদিন বন্ধ থাকবে।

66
Image Credit : Asianet News

যেহেতু শনিবার ও রবিবারের ঠিক পরেই এই ছুটি পড়ছে, তাই রাজ্য সরকারি কর্মচারীরা একটি লম্বা উইকেন্ড উপভোগ করার সুযোগ পাবেন। শনিবার, রবিবার এবং সোমবার – টানা তিনদিনের এই ছুটিতে অনেকেই পরিবার বা বন্ধুদের সঙ্গে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করে নিতে পারেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Weather Update: দুই বঙ্গেই জারি সতর্কতা! আজ কোন কোন জেলায় রয়েছে ঝড়-বৃষ্টির আশঙ্কা
Recommended image2
Salasar Balaji: রাজস্থান যেতে হবে না, হাওড়াতেই সালাসার বালাজি! ২ ঘণ্টায় ঘুরে আসুন
Recommended image3
Now Playing
Hingalganj News: জমি দখল থেকে জব কার্ড কেলেঙ্কারি! তৃণমূল সদস্যার স্বামীকে ঘিরে তুমুল বিক্ষোভ
Recommended image4
Now Playing
বাররি মসজিদ বানালে ভেঙে দেব, হুমায়ুন কবীরকে চরম হুঁশিয়ারি বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের
Recommended image5
UCC in West Bengal: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, সোমবার পেশ পারে বিলটি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved