Narendra Modi: পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে বারবার প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (AITC) আক্রমণ করছেন। এবার প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে শাসক দলকে তোপ দাগলেন বিজেপি (BJP) নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।
KNOW
2026 West Bengal Legislative Assembly election: 'নরেন্দ্র মোদী (Narendra Modi) অশুভ শক্তিকে নাশ করতে মহিলাদের হাতে পাথর-ত্রিশূল তুলে দেবেন। মা বোনেদের জন্য সম্মান আনা হবে।' উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া বিধানসভায় চন্ডীপুর দাসপাড়া মাঠে বিজেপি (BJP) প্রার্থী সুকৃতি সরকারের সমর্থনে প্রচারে গিয়ে এই মন্তব্য করলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তিনি বলেন, ‘মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) আটকে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে শেষ সুযোগ। বিজেপি যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে হয়তো পশ্চিমবাংলায় আর আসা যাবে না।' এদিন দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি মহিলাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন লকেট। এবারের বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কারণে মমতা ও তাঁর দল তৃণমূল কংগ্রেকে (AITC) মহিলা-বিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য সরকার (West Bengal Government) ও শাসক দলকে কটাক্ষ করে লকেট বলেছেন, 'বিভিন্ন রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, সেখানে আড়াই হাজার, তিন হাজার, চার হাজার টাকা করে আমরা যুবক-যুবতীদের দিই। এখানে এমন বড় কিছু করেনি। মা-বোনদের জন্য অনেক প্রকল্প আনব আমরা। এই শেষ সুযোগ।'
অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ
লকেট আরও বলেন, 'বিভিন্ন জনসভায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, তিনি এসআইআর (SIR) হতে দেবেন না। তিনি আগে ফর্ম ফিল আপ করেছেন। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ দিয়েছে। তিনি মানুষের মনে আতঙ্ক তৈরি করছেন, ভুল বোঝাচ্ছেন যে তাদের নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। বাংলার মানুষকে কিছু দেননি, কিছু করেননি। সবটাই বাংলার মানুষের সঙ্গে প্রহসন করেছে।' লকেটের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লকেট ও বিজেপি-র আশা, এবারের ভোটে মহিলাদের ভোট পাবে বিজেপি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


