MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • ভোটের আগেই রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, বাস্তবিক দায়িত্ব পালন নিয়ে কড়া নির্দেশ কমিশনের

ভোটের আগেই রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, বাস্তবিক দায়িত্ব পালন নিয়ে কড়া নির্দেশ কমিশনের

WB Assembly Election 2026: বেজে গিয়েছে ভোটের দামামা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক না হলেও কবে থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে এবং তারা কী কাজ করবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে কমিশন। দেখুন ফটো গ্যালারিতে….

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 25 2026, 09:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইস্যুতে কড়া বার্তা নির্বাচন কমিশনের
Image Credit : X

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইস্যুতে কড়া বার্তা নির্বাচন কমিশনের

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইস্যুতে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট নির্দেশ—ভোটের কাজে এসে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, সরাসরি দায়িত্বপূর্ণ কাজে পাঠাতে হবে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অতীতে একাধিকবার প্রশ্ন উঠেছে। বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখার অভিযোগও সামনে এসেছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। সেই প্রেক্ষিতেই বৈঠকে কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, বাহিনী যেন কেবলমাত্র উপস্থিতির জন্য না থেকে বাস্তবিক দায়িত্ব পালন করে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কী কী নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন?
Image Credit : Getty

কী কী নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন?

কমিশনের নির্দেশ, কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি কাজের জায়গায় পাঠাতে হবে। তবে, কোথায়, কত বাহিনী মোতায়েন করা হবে, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, স্বাভাবিকভাবেই স্পর্শকাতর জায়গায় বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস থাকবে।

Related Articles

Related image1
'রাজনৈতিক প্রচারের জন্য কেবল যুবসাথি', বিধানসভা ভোটের আগে ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের
Related image2
'মুকুলময়' রাজনীতিতে তার নেতৃত্বেই রকেটের মতো ছুটেছে তৃণমূল, কোন ভুলে হারিয়েছিলেন 'চাণক্য' তকমা?
36
কেন্দ্রীয় বাহিনীর কাজ নিয়ে অবগত থাকবে কমিশন
Image Credit : ANI

কেন্দ্রীয় বাহিনীর কাজ নিয়ে অবগত থাকবে কমিশন

কেন্দ্রীয় বাহিনীর Qrt ভ্যানে থাকবে সিসিটিভি ক্যামেরা যার মাধ্যমে বাহিনীর মুভমেন্ট এবং এলাকার পরিস্থিতির লাইভ স্ট্রিমিং পাবে কমিশন । কমিশনের আরও নির্দেশ, রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয়ে রেখেই কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। সূত্রের খবর, মার্চ মাসেই রাজ্যে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। দুই দফায় বাহিনী মোতায়েন করা হবে।

46
কবে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী?
Image Credit : Asianet News

কবে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী?

১ মার্চ আসবে ২৪০ কোম্পানি এবং ১০ মার্চ বাকি ২৪০ কোম্পানি। মোট ৪৮০ কোম্পানির মধ্যে থাকছে ২৩০ কোম্পানি সিআরপিএফ, ১২০ কোম্পানি বিএসএফ, ৩৭ কোম্পানি সিআইএসএফ, ৪৭ কোম্পানি আইটিবিপি এবং ৪৬ কোম্পানি এসএসবি। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয়ভাবে কাজে নামানোর নির্দেশ কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

56
নির্বাচন কমিশন আর কী বলছে?
Image Credit : Election Commission of India

নির্বাচন কমিশন আর কী বলছে?

সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার পরের দিন কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাহিনী আসা বাংলায় নতুন কিছু নয়। ভোটের আগে এরিয়া ডমিনেশন থেকে শুরু করে স্পর্শকাতর এলাকাগুলিতে মানুষের মনোবল বৃদ্ধি করতেই আধাসেনা নিয়ে আসা হয়। স্পর্শকাতর, অতিস্পর্শকাতর বুথ ও এলাকা চিহ্নিত করতে প্রতিটি জেলাকে নির্দেশ পাঠিয়েছিল কমিশন। ভোটে হিংসার ইতিহাস ও দৈনন্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে বলা হয় জেলাগুলিকে।

66
এবার ভোটে রেকর্ড সংখ্যক বাহিনী আসবে
Image Credit : our own

এবার ভোটে রেকর্ড সংখ্যক বাহিনী আসবে

হিংসার অতীত পর্যালোচনা করে রাজ্যের মোট সাতটি জেলাকে অতি স্পর্শকাতর বলে মনে করছে কমিশন। সেগুলি হল-কোচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ ও বীরভূম। জানা যাচ্ছে, এবার বিধানসভা নির্বাচনের জন্য বিরাট সংখ্যক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের করা হতে পারে। অতীতের চারটি নির্বাচনের তুলনায় দ্বিগুণ হতে পারে বাহিনীর সংখ্যা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
অনেক অত্যাচার সহ্য করেছি...ওদের জেলে দেখতে চাই, কেশপুরে বিস্ফোরক CM শুভেন্দু
Recommended image2
Mamata Attack: 'ওই বড় ইটের জন্যই বুকে ব্যথা', কনভয়ে হামলা নিয়ে অভিযোগে সরব মমতা বন্দ্য়োপাধ্যায়
Recommended image3
Supreme Court: বাংলার SIR ট্রাইব্যুনাল নিয়ে তথ্য চাইল শীর্ষ আদালত, ECI-কে রিপোর্ট জমার নির্দেশ
Recommended image4
Yuvashakti Portal: কবে থেকে আবেদন করতে পারবেন যুবশক্তি প্রকল্পে, কবে চালু হবে পোর্টাল? জানা গেল সময়!
Recommended image5
Now Playing
Jharkhand Students Protest: ঝাড়খণ্ডে ABVP-র মিছিল ঘিরে ধুন্ধুমার! আন্দোলনের মাঝেই এ কী কাণ্ড…
Related Stories
Recommended image1
'রাজনৈতিক প্রচারের জন্য কেবল যুবসাথি', বিধানসভা ভোটের আগে ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image2
'মুকুলময়' রাজনীতিতে তার নেতৃত্বেই রকেটের মতো ছুটেছে তৃণমূল, কোন ভুলে হারিয়েছিলেন 'চাণক্য' তকমা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved