সদ্য বেশ কয়েকটি নতুন ট্রেনের প্রস্তাব উঠেছে। এই প্রস্তাবগুলির মধ্যে পুরুলিয়াকে দিঘা এবং নিউ জলপাইগুড়ির মতো পর্যটন কেন্দ্রগুলির সাথে যুক্ত করার জন্য নতুন ট্রেন চালু করার কথা বলা হয়েছে, যার লক্ষ্য জঙ্গলমহলের পর্যটনকে আরও উন্নত করা।
দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের শুভক্ষণে একজোড়া নতুন ট্রেন পেতে চলেছে বাংলা। এবার জঙ্গলমহল সংলগ্ন পুুরুলিয়ার পর্যটনকে গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই বিশেষ দুটি ট্রেন চালাতে পারে ভারতীয় রেল। সূত্রের খবর, বাংলার দুই পর্যটন কেন্দ্রকে জুড়তে পুরুলিয়া থেকে দিঘা এবং পুরুলিয়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মোট দুটি ট্রেন চালাতে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন। এটি চিঠিও দিয়েছেন। মনে করা হচ্ছে এই চিঠির ভিত্তিতেই বাংলায় বাড়তে চলেছে দুটি ট্রেন।
বহুদিন ধরেই পুরুলিয় অযোধ্যা পাহাড় এবং বাংলার আরেক প্রান্ত দার্জিলিংকে রেল যোগাযোগ ব্যবস্থায় জুড়ে বার বার নতুন ট্রেন চালানোর দাবি উঠেছিল। সেই মর্মে সদ্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম স্টেকহোল্ডার কনফারেন্সে সাংসদ জ্যোতির্ময় বাবু পর্যটন বিভাগের মন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গে বৈঠক করেন। তারপর মন্ত্রী সবুজ সংকেত দিয়েছিলেন।
রেলমন্ত্রীকে দেওয়া চিঠিতে পশ্চিমবঙ্গের দুই প্রান্তের পাহাড়কে রেল ব্যবস্থায় জুড়তে পুরুলিয়া থেকে দিঘা ও পুরুলিয়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত পৃথক দুটি ট্রেনের আবেদন জানানোর সঙ্গে পুরুলয়া থেকে বেঙ্গালুরু ও পুরুলিয়া থেকে দক্ষিণগামী আরও একটি ট্রেন চালানোর প্রস্তাব রাখেন সাংসদ। তার সঙ্গে আসানসোল ভায়া পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত নতুন ট্রেনের দাবিও জানানো হয়েছে।
পুরুলিয়ার বিজেপি সাংসদ রেলমন্ত্রীর কাছে জানান, পুরুলিয়ার মানুষন ভালো চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য পুরুলিয়া-ভেল্লুপুরম এক্সপ্রেস ট্রেনটিকে চড়ে গন্তব্যে পৌঁছান, তবে এই ট্রেনচি সপ্তাহে মাত্র তিন দিন চলে। কাজেই ট্রেনটির দৈনন্দিন কাজ বাড়িয়ে পাঁচ দিন করার দাবি জানিয়েছেন ওই সাংসদ।
প্রসঙ্গত, সদ্য বেশ কয়েকটি নতুন ট্রেনের প্রস্তাব উঠেছে। এই প্রস্তাবগুলির মধ্যে পুরুলিয়াকে দিঘা এবং নিউ জলপাইগুড়ির মতো পর্যটন কেন্দ্রগুলির সাথে যুক্ত করার জন্য নতুন ট্রেন চালু করার কথা বলা হয়েছে, যার লক্ষ্য জঙ্গলমহলের পর্যটনকে আরও উন্নত করা।


