MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • North Bengal Train: উত্তরবঙ্গের ভবিষ্যতের নতুন দিশা, ডুয়ার্সের বুক চিরে ট্রেন ছোটাতে অনুমোদন রেলের

North Bengal Train: উত্তরবঙ্গের ভবিষ্যতের নতুন দিশা, ডুয়ার্সের বুক চিরে ট্রেন ছোটাতে অনুমোদন রেলের

North Bengal Train: উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে এবার রেলপথের আরও প্রসার ঘটাতে চলেছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। উত্তরবঙ্গের প্রান্তিক জনপদে মানুষের সমস্যা মেটাতে নতুন রেললাইন পাতার কাজে অনুমোদন দিলো রেল। জানুন আরও বিশদে…

3 Min read
Author : Moumita Poddar
Published : Aug 05 2026, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ডুয়ার্সে ছুটবে ট্রেন
Image Credit : Ranjith_Photography_747 to Pexels

ডুয়ার্সে ছুটবে ট্রেন

মনে পড়ে শাহরুখ খান অভিনীত চেন্নাই এক্সপ্রেস’ চলচ্চিত্রে জঙ্গলের ভেতর ও বিশাল জলপ্রপাতের সামনে ট্রেন ছুটে চলার নয়নাভিরাম দৃশ্যটি? গোয়া ও কর্ণাটক সীমান্তের কাছে অবস্থিত বিখ্যাত দুধসাগর জলপ্রপাত এলাকার এই দৃশ্যই যেন এবার ধরা পড়বে বঙ্গের সুন্দরী ডুয়ার্সে। পাহাড়ি নদী ও অভয়ারণ্যের পাশ দিয়ে ডুয়ার্সে ছুটে চলবে ট্রেন।ডুয়ার্সের সবুজ অরণ্য, পাহাড়ি নদী আর মেঘে মোড়া প্রকৃতির বুক চিরে এবার ছুটবে ট্রেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে চালসার খুনিয়া মোড় থেকে জলঢাকা পর্যন্ত ১৭ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণে প্রায় ২৭২ কোটি টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সীমান্তবর্তী দুর্গম এলাকায় রেল যোগাযোগ বাড়াতে উদ্যোগী সরকার
Image Credit : ANI

সীমান্তবর্তী দুর্গম এলাকায় রেল যোগাযোগ বাড়াতে উদ্যোগী সরকার

সম্প্রতি এই প্রকল্পের ঘোষণা করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। প্রস্তাবিত রেলপথ যাবে জলপাইগুড়ি ও কালিম্পং বন বিভাগের সংবেদনশীল এলাকা এবং চাপড়ামারি বন্যপ্রাণ অভয়ারণ্যের পাশ দিয়ে। ফলে একদিকে যেমন সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত যোগাযোগ সম্ভব হবে, তেমনই বাড়বে সামরিক প্রস্তুতির সক্ষমতা। একই সঙ্গে খুলে যাবে ডুয়ার্সের পর্যটনের নতুন দিগন্ত। এতদিন জলঢাকা, ঝালং, বিন্দু, টোডে কিংবা টাংটার মতো মনোরম পাহাড়ি এলাকায় পৌঁছতে ভরসা ছিল শুধুই সড়কপথ। দীর্ঘ পথ, অনিশ্চিত আবহাওয়া এবং পাহাড়ি রাস্তার কারণে ভোগান্তি ছিল নিত্যসঙ্গী। সেই সমস্যারই স্থায়ী সমাধান হতে পারে এই নতুন রেললাইন।এই পথ ধরেই প্রতিদিন যাতায়াত করেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকরা। স্থানীয়দের দাবি, রেল চালু হলে জলঢাকা-ঝালং-বিন্দু সার্কিটে পর্যটকের সংখ্যা অনেকটাই বাড়বে। উপকৃত হবে হোমস্টে ব্যবসা, ছোট দোকান, কৃষিজ ও বনজ পণ্য পরিবহণ। কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে বলে আশা স্থানীয়দের।

Related Articles

Related image1
Liquor Ban: ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জের মতো ব্র্যান্ড ব্যান! কারণ জানলে চমকে উঠবেন
Related image2
Indian Railways Tour: গঙ্গা-গয়া-সঙ্গম যাত্রা, ভারত দর্শনে এবার বিশেষ ট্রেন আনল রেল
35
ডোকলামের কাছে রেলপথ তৈরি করছে ভারত সরকার
Image Credit : X

ডোকলামের কাছে রেলপথ তৈরি করছে ভারত সরকার

এই প্রকল্পের গুরুত্ব শুধু পর্যটনে সীমাবদ্ধ নয়। কৌশলগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রেলপথ। জলঢাকা নদীর উৎস সিকিমের কুপুপ এলাকায়, যা ডোকলাম ও ভারত-চীন-ভুটান ত্রিদেশীয় সীমান্তের খুব কাছেই। ২০১৭ সালের ৭৩ দিনের ডোকলাম অচলাবস্থার অভিজ্ঞতার পর সীমান্তে দ্রুত সেনা, রসদ ও ভারী সরঞ্জাম পৌঁছে দিতে এমন রেল যোগাযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই অনুমান। চীন ইতিমধ্যেই তিব্বত পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করেছে। অন্যদিকে ভারতও সেবক-রংপো রেল প্রকল্প দ্রুত শেষ করার পথে। আগামী বছর সেই রেলপথ চালুর সম্ভাবনা রয়েছে। এবার খুনিয়া মোড় থেকে জলঢাকা হয়ে ভবিষ্যতে সীমান্তমুখী রেল যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা ভারতের কৌশলগত পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।

45
রেলের হাত ধরে  আর্থ-সামাজিক উন্নয়নে জোর পদক্ষেপ সরকারের
Image Credit : Asianet News

রেলের হাত ধরে আর্থ-সামাজিক উন্নয়নে জোর পদক্ষেপ সরকারের

আশা করা যাচ্ছে, এই রেলপথ শুধু সীমান্তের নিরাপত্তাই বাড়াবে না, দীর্ঘদিন পিছিয়ে থাকা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও বড় ভূমিকা নেবে। একই সঙ্গে পর্যটনের প্রসার ঘটবে গোটা ডুয়ার্স জুড়ে।তবে এই প্রকল্পকে স্বাগত জানিয়েছেন ডুয়ার্সের তৃণমূল নেতা সঞ্জয় কুজুরও। তাঁর মতে, রেলপথ তৈরি হলে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা ও পর্যটন শিল্পেরও বড় লাভ হবে। অন্যদিকে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞাও প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, সীমান্ত এলাকার উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

55
উত্তরবঙ্গের রেলপথ ঘিরে পর্যটনের নতুন সম্ভাবনা
Image Credit : ANI

উত্তরবঙ্গের রেলপথ ঘিরে পর্যটনের নতুন সম্ভাবনা

পর্যটনের নতুন সম্ভাবনা, সীমান্তে আরও শক্তিশালী যোগাযোগ, আর উত্তরবঙ্গের আর্থিক বিকাশ, সব মিলিয়ে খুনিয়া মোড় থেকে জলঢাকা পর্যন্ত এই রেলপথ শুধু একটি নতুন ট্র্যাক নয়, এটি উত্তরবঙ্গের ভবিষ্যতের নতুন দিশা। এখন নজর একটাই, কবে শুরু হবে নির্মাণকাজ, আর কবে বাস্তবে ছুটবে ডুয়ার্সের নতুন ট্রেন। সীমান্ত নিরাপত্তা থেকে পর্যটন, অর্থনীতি থেকে কৌশলগত পরিকাঠামো, সবটাই ঘিরে তৈরী হয়েছে বহু প্রত্যাশা। এখন দেখার, ঘোষণার পর কত দ্রুত বাস্তবের রূপ পায় এই প্রতীক্ষিত রেললাইন।।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে কেন-কীভাবে? চিকিৎসকদের আইনি নোটিস মমতার আইনজীবীর
Recommended image2
Now Playing
Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
Recommended image3
TMC News: পুজোর মুখে ফ্রিজ অ্যাকাউন্ট নিয়ে বিপাকে মমতা-তৃণমূল! টাকা ব্যবহারের আর্জি হাইকোর্টে মামলা
Recommended image4
Annapurna Yojana: সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও বাদ পড়তে পারেন অক্টোবরে, প্রকাশ্যে নয়া তথ্য
Recommended image5
আজ বৃষ্টি হবে না তো? পুজোর shoppingএর যাওয়ার আগেই এক ক্লিকে দেখুন ৭ দিনের আবহাওয়া রিপোর্ট
Related Stories
Recommended image1
Liquor Ban: ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জের মতো ব্র্যান্ড ব্যান! কারণ জানলে চমকে উঠবেন
Recommended image2
Indian Railways Tour: গঙ্গা-গয়া-সঙ্গম যাত্রা, ভারত দর্শনে এবার বিশেষ ট্রেন আনল রেল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved