MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
DA Hike
Nepal Flood Cash Found Under Mud
Punjab DA Hike
Howrah Bus Route Number 52 News
Nepal Flood Woman Rescued after 11 Days
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar Form: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে ব্যাপক ক্ষোভ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Annapurna Bhandar Form: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে ব্যাপক ক্ষোভ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

জুন থেকেই শুরু হচ্ছে নতুন 'অন্নপূর্ণা যোজনা'। প্রকল্পের আওতায় যেসব মহিলা উপভোক্তা থাকবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য় সরকার জানিয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে।

3 Min read
Author : Sanjoy Patra
Published : May 30 2026, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : AI PHOTO

জুন থেকেই শুরু হচ্ছে নতুন 'অন্নপূর্ণা যোজনা'। প্রকল্পের আওতায় যেসব মহিলা উপভোক্তা থাকবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য় সরকার জানিয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। বুধবার রাতেই অনলাইনে আপলোড করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। যদিও ১১ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে মহিলাদের দেওয়া হয়েছে। ফর্মে জমির কাগজপত্র থেকে শুরু করে পরিবারের সকলের ব্যাঙ্কের নথি যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। অনেকেই দাবি করছেন, এই ফর্ম জটিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : stockPhoto

তবে এনিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মহিলাদের গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন। শুভেন্দু শনিবার বলেন,"আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন। কোনও গুজবে কান দেবেন না। আমরা চাই প্রকৃত প্রাপক টাকা পান। অভারতীয় বা পুরুষ কেউ এই টাকা যাতে না-পান, সেটা আমরা নিশ্চিত করব।"

36
Image Credit : Asianet News

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বুধবার অর্থাৎ ২৭ মে রাত থেকেই অনলাইনে মিলতে শুরু করেছে। অফলাইনে বিডিও, এসডিও ও জেলা শাসকের অফিস থেকেও মিলবে ফর্ম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১ জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়া চলবে। অনলাইনেও হবে আবার অফলাইনেও হবে। বিডিও বা পুরসভা থেকে অফলাইনে করা হবে। বড় পুরসভা বা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক বা বরো ভিত্তিক ফর্ম ফিলআপ করা হবে। এছাড়াও পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে একটা ৩০ দিনের ড্রাইভ দেবেন।

46
Image Credit : Asianet News

ফর্মে মোট ৭ রকম তথ্য জমা দিতে হবে । প্রথম, আপনার পারিবারিক পরিচয়। দ্বিতীয়, আপনি খাদ্যে ভর্তুকি পান কি না। তৃতীয়, আপনার কী কী ধরনের সম্পদ রয়েছে। চতুর্থ, আপনার উপার্জন কত। পঞ্চম, আপনার অন্যান্য পরিচয়ের নথি। ষষ্ঠ, আপনার পরিবারে কতজন শিশু ও তাদের বিবরণ এবং সপ্তম, আপনি আর কোনও সরকারি সুবিধা পাচ্ছেন কি না। আপনাকে জানতে হবে আপনার বাড়িতে ৩ টি বা তার বেশি পাকা ঘর আছে কি না। এরপর আপনাকে জানতে হবে পারিবারিক কোনও জমির মালিকানা আপনার আছে কি না। যদি থাকে তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি ও হাল নাগাদের তারিখ সহ জমির সর্বশেষ রেকর্ডের কপিও জমা করতে হবে।

56
Image Credit : chatgpt

এ ছাড়াও পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ জানাতে হবে আপনাকে। একই সঙ্গে দিতে হবে জমির রেজিস্ট্রেশন নথি ও সর্বশেষে RoR জমির নথি। এরপর আপনাকে জানাতে হবে আপনার পরিবারের কারও কোনও অবাণিজ্যিক মোটর চলিত চার চাকার গাড়ি আছে কি না। যদি থাকে তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও মডেল লিখতে হবে।

66
Image Credit : ai photo

এ ছাড়াও জানাতে হবে আপনার কোনও স্বাস্থ্য বিমা আছে কি না। আর যদি থাকে তাহলে সেই বিমার অঙ্ক ও প্রিমিয়ামের বিবরণ দিতে হবে আপনাকে। এ ছাড়াও বাকি সব অপশন আপনাকে ফিল আপ করতে হবে। তারপর এই ফর্ম আপনাকে জমা করতে হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: 'এনাফ ইজ এনাফ', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার FIR নিয়ে বিরক্ত হাইকোর্ট
Recommended image2
Nabanna DA Hike: প্রকাশ্যে এল দিনক্ষণ! কবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ৩৮ শতাংশ DA?
Recommended image3
Kolkata Weather: আজ থেকেই শুরু! মুষলধারে বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা? আবহাওয়ার লেটেস্ট আপডেট
Recommended image4
CM Suvendu Adhikari: প্রাথমিক প্যারা টিচার এবং বন সহায়ক দফতর সহ আর কোন কোন কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
Recommended image5
Dilip Ghosh: দিল্লিতে বাড়ি ভেঙে পড়ার তদন্তের দাবি দিলীপ ঘোষের, প্রশ্ন তুললেন পড়ুয়াদের সুরক্ষা নিয়েও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved