ভোট গ্রহণ শুরু হওয়ার পরের চার ঘণ্টায় অর্থাৎ সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের দফতরে ২৬০টি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভোট গ্রহণ শুরু হওয়ার পরের চার ঘণ্টায় অর্থাৎ সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের দফতরে ২৬০টি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ দুপুরে এই তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। সি-ভিজিল অ্য়াপের মাধ্য়মেও অনেক অভিযোগ জমা পড়েছে। সেই সংখ্যা প্রায় ৩৭৫টি বলে দাবি করেছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে ৬৩৫টি অভিযোগ জমা পড়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আজ রাজ্যের প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফায় রাজ্যের ১৫২টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। রাজ্যে ১৬টি জেলায় চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এখনও পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ বলেও দাবি করেছে রাজনৈতিক দলগুলি। তবে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে যে অশান্তি ভোটের দিনগুলিতে দেখেছে এবার তার তুলনায় অনেকটাই কম বলে দাবি রাজনৈতিক প্রতিনিধিদের। শান্তিপূর্ণ ভোট করতে মরিয়া নির্বাচন কমিশন। আর সেই কারণে একাধিক পদক্ষেপও করেছিল। কোথাও অশান্তি হলে দ্রুত কমিশনকে জানানোর জন্য নির্বাচন কমিসন সি-ভিজিল অ্য়াপ চালু করেছে। তারা জানিয়েছে নির্বাচনী আচরণবিধি ভাঙা হয়েছে। এমন ঘটনা ঘটলেই অ্য়াপের মাধ্য়মে অভিযোগ করা যাবে। তাতে দ্রুত কমিশন পদক্ষেপও করবে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬২ শতাংশ। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে। কমিশন সেইমত পদক্ষেপ করছে বলেও সূত্রের খবর।

ভোট শুরুর পর থেকেই বিভিন্ন জায়গায় ইভিএম বিভ্রাটের ঘটনা ঘটে। যার জেরে সমস্যায় পড়তে হয়েছে ভোটাদের। অনেক জায়গায় নির্ধারিত সময়ে ভোট শুরু করা যায়নি। মালদার মোথাবাড়িতে দফায় দফায় বিক্ষোভ হয়।

সবিস্তারে আসছে...