যাত্রীদের জন্য সুখবর! সোমবার হাওড়া স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্ম চালু হতে চলেছে। হাওড়া স্টেশনে দীর্ঘ সময় ধরে সিগন্যালে ট্রেন আটকে থাকার সমস্যা নিয়ে যাত্রীরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। যাত্রীদের এই ভোগান্তি কমাতে ভারতীয় রেল ইতিমধ্যেই নতুন প্ল্যাটফর্মটি চালুর ঘোষণা করেছে।

যাত্রীদের জন্য সুখবর! সোমবার হাওড়া স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্ম চালু হতে চলেছে। হাওড়া স্টেশনে দীর্ঘ সময় ধরে সিগন্যালে ট্রেন আটকে থাকার সমস্যা নিয়ে যাত্রীরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। যাত্রীদের এই ভোগান্তি কমাতে ভারতীয় রেল ইতিমধ্যেই নতুন প্ল্যাটফর্মটি চালুর ঘোষণা করেছে। এবার সোমবার থেকে ২৪ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী পরিষেবা শুরু হবে। ২৪ নম্বর প্ল্যাটফর্ম ছাড়াও দূরপাল্লার ট্রেন চলাচলের সুবিধার্থে ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। ১৬ নম্বর প্ল্যাটফর্মেও কাজ চলছে।

হাওড়া স্টেশনে দীর্ঘ প্ল্যাটফর্ম

এতদিন হাওড়া স্টেশনের দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত ছিল। তাই পূর্ব রেল ২৪ নম্বর প্ল্যাটফর্মটি তৈরির সিদ্ধান্ত নেয়, যা এখন হাওড়া স্টেশনের দীর্ঘতম প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্মটি প্রায় ৬৩৫ মিটার দীর্ঘ। জানা গেছে, এই নতুন প্ল্যাটফর্মে প্রায় ২৬টি কোচবিশিষ্ট ট্রেন অনায়াসেই দাঁড়াতে পারবে। আগে ঘোষণা করা হয়েছিল যে আজ ভোর ৫টা থেকে এই নতুন প্ল্যাটফর্মে যাত্রী পরিষেবা শুরু হবে, তবে সেই পরিষেবা এখনও শুরু হয়নি। খবর অনুযায়ী, দুপুর ১২টার নাগাদ যাত্রী পরিষেবা শুরু হবে।

৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই প্ল্যাটফর্ম

পূর্ব রেলের সূত্র অনুযায়ী, ২৪ নম্বর প্ল্যাটফর্মটি নির্মাণে প্রায় ৩ কোটি টাকা খরচ হয়েছে। উল্লেখ্য, দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনগুলোর জন্য বিশেষভাবেই এই নতুন প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, জুলাই মাসে পূর্ব রেল হাওড়া স্টেশন ও হাওড়া ডিভিশনের রেল পরিকাঠামোয় বেশ কিছু বড় উন্নয়নের ঘোষণা করেছিল। নতুন ট্রেন পরিষেবার পাশাপাশি প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজও চলছে... বরং বলা ভালো, হাওড়া স্টেশনকে এক নতুন রূপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

হাওড়া রেল স্টেশনের সম্প্রসারণ

ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বছরের পর বছর ধরে হাওড়া রেল স্টেশনটি একাধিকবার সম্প্রসারিত করা হয়েছে। ১৯০৫ সালে ছয়টি নতুন প্ল্যাটফর্ম যুক্ত করা হয়, যার ফলে মোট প্ল্যাটফর্মের সংখ্যা দাঁড়ায় সাতে। ১৯৮৪ সালে আরও আটটি প্ল্যাটফর্ম তৈরি করা হয় এবং মোট সংখ্যা বেড়ে ১৫-তে পৌঁছয়। ১৯৯২ সালে একটি নতুন টার্মিনাল কমপ্লেক্স এবং আরও চারটি প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে স্টেশনটির আরও সম্প্রসারণ করা হয়, যার ফলে মোট প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে ২৩-এ উন্নীত হয়।