- Home
- West Bengal
- PM Awas Yojana: কারা পাবেন আবাস যোজনার সুবিধা? কীভাবে করবেন আবেদন? জেনে নিন Step By Step
PM Awas Yojana: কারা পাবেন আবাস যোজনার সুবিধা? কীভাবে করবেন আবেদন? জেনে নিন Step By Step
বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গুগল প্লে স্টোর থেকে আবাসপ্লাস ২০২৪ অ্যাপ ডাউনলোড করে ১৫ই অগাস্টের মধ্যে আবেদন করা যাবে। জেনে নিন কীভাবে করবেন আবেদন।

বাংলায় ডবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর একের পর এক চমক পেয়ে চলেছেন রাজ্যবাসী। একদিকে যেমন চালু হয়েছে বিভিন্ন ভাতা তেমনই কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প চালু হয়েছে বাংলায়। এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের তালিকায় আছে আবাস যোজনা। সদ্য আবাস যোজনা নিয়ে প্রকাশ্যে এল নয়া চমক।

প্রধানমন্ত্রী আবাস যোজনা - গ্রামীণ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা- শহর -র অগ্রগতি নিয়ে সংসদে পৃথকভাবে তথ্য দিয়েছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এবং আবাসন ও নাগর বিষয়ক মন্ত্রক। ২০২৬ সালের জুলাই পর্যন্ত এই দুই প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত একটি রিপোর্ট সামনে এসেছে।
জানা গিয়েছে, PMAY-G সম্পূর্ণ হয়েছে ৩.১০ কোটি গ্রামীণ বাড়ি- ২১ জুলাই লোকসভায় দেওয়া উত্তরে বলা হয়েছে, PMAY-G -র আওতায় মোট ৪.১৮ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রার বিপরীতে ৩.৯২ কোটি বাড়ি অনুমোদন করা হয়েছে। তার মধ্যে ৩.১০ কোটি সম্পূর্ণ হয়েছে। ১.০৮ কোটি বাড়ির কাজ বাকি।
এখন প্রশ্ন হল কীভাবে আবেদন করবেন আবাস যোজনার জন্য? প্রথনে গুগল প্লে স্টোর থেকে আবাসপ্লাস ২০২৪ অ্যাপ ডাউনলোড করে নিন। তারপর প্রথমে ভাষা পছন্দ করুন। এবার আপনার আধার নম্বর চাওয়া হবে। আধার নম্বর দিলে নতুন এটি ট্যাব খুলে যাবে।
এরপর আপনার সম্পূর্ণ তথ্য পূরণ করার স্থান আসবে। সেখানে সব তথ্য দেওয়ার পর সাবমিট করুন। এরপর পঞ্চায়েত অফিস থেকে ভেরিফিকেশন হবে। আবেদনের শেষ দিন ১৫ অগস্ট। এই আবাস যোজনা গ্রামীণ- অধীনে সাধারণ সমতল এলাকায় বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। দুর্গম এলাকার জন্য ২ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়। তবে, আবেদন যাচাইয়ের পরই মিলবে টাকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

