রাজ্যের প্রথম দফা ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা ভাষায় মহিলা ও যুব সমাজকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ ১৬টি জেলার ১৫২টি আসনে কড়া কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে।

আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফা ভোট। প্রথম দফার ভোটের দিন বাংলার মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা ভাষা করলেন সোশ্যাল মিডিয়া পোস্ট। একই সঙ্গে যুবসমাজকে এগিয়ে আসার অনুরোধ করেন।

মোদী নিজের X হ্যান্ডেলে লিখেছেন, ‘সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।’

Scroll to load tweet…

প্রসঙ্গত, আজ প্রথম দফা ভোট। আজ ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। কমিশন সূত্র জানা গিয়েছে, মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথ আছে। প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১,৪৭৮ জন প্রার্থী। এর মধ্যে মহিলা প্রার্থীদের সংখ্যা ১৬৭ জন। আয়তনের নিরিখে সবচেয়ে ছোট বিধানসভা কেন্দ্র হল শিলিগুড়ি। আয়তন ৪১.৯ বর্গ কিলোমিটার। সবচেয়ে বড় কেন্দ্র কালিম্পং। ভোটার সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সেখানে ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার। আর সব থেকে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। সেখানে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার।

বেনজির কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে প্রথমবার বাংলায় ভোট। নজরে নন্দীগ্রাম থেকে মুর্শিদাবাদ। ভোটে ভাগ্য নির্ধারণ হবে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মৌসম নূর, পবিত্র কর, নিশীথ প্রামাণিকের। এদিকে বাংলায় প্রথম ভোটের দিনই সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তীব্র গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ একদম সকাল সকাল ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আজ দুশ কুড়ি জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পুরো ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে মোট ৩১৬ কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে মুর্শিদাবাদ জেলাতে। তেমনই ভোটের আবহে ইভিএমের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ইভিএমে কারচুপি বা ভোটারদের প্রভাবিত করার যেকোনো চেষ্টা রুখতে এবার আরও কঠোর অবস্থান নিচ্ছে ইসি (ECI)। প্রতিটি বুথের প্রিসাইডিং অফিসারদের জন্য জারি করা হয়েছে একগুচ্ছ বিশেষ নির্দেশিকা।