MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Potato Price: আলুর দাম কি এবার বাড়বে, অন্য রাজ্যে যাবে? বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

Potato Price: আলুর দাম কি এবার বাড়বে, অন্য রাজ্যে যাবে? বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

দাম না পাওয়াতে এবার আলু চাষিরা বিরাট ক্ষতির মুখে। বস্তা প্রতি মাত্র ১২০ থেকে ১৪০ টাকা দামে বিক্রি হচ্ছে আলুর বন্ড। কলকাতায় য়দিও খোলাবাজারে ১৪ থেকে ১৫টা কেজি আলু বিক্রি হচ্ছে। তাতে আলু চাষিদের লাভ হচ্ছে না।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 15 2026, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

দাম না পাওয়াতে এবার আলু চাষিরা বিরাট ক্ষতির মুখে। বস্তা প্রতি মাত্র ১২০ থেকে ১৪০ টাকা দামে বিক্রি হচ্ছে আলুর বন্ড। কলকাতায় য়দিও খোলাবাজারে ১৪ থেকে ১৫টা কেজি আলু বিক্রি হচ্ছে। তাতে আলু চাষিদের লাভ হচ্ছে না। কারণ, খুচরো দোকানদাররা আলু বিক্রি করে বেশি লাভ করছেন। এদিকে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছেন যে সরকার আলু বাংলার বাইরে বিক্রির ক্ষেত্রে সহায়তা করতে আগ্রহী। এমন একটি পদক্ষেপ যা মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ববর্তী সরকার নিষিদ্ধ করেছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

চলতি সপ্তাহের শুরুর দিকে 'মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি' (এমসিসিআই) আয়োজিত গ্রামোন্নয়ন বিষয়ক এক ​​সম্মেলনে দিলীপ বলেন, "আলু চাষিরা তাঁদের উদ্বৃত্ত ফসল বিক্রির জন্য রাজ্যের বাইরে বাজার খুঁজে পাচ্ছেন না। আগের সরকার অন্য রাজ্যে আলু রফতানি বন্ধ করে দিয়েছিল।"

36
Image Credit : Getty

মন্ত্রী আরও জানান, "চাষিদের পরিবহন বা লজিস্টিকসের মতো কোনও ইনসেনটিভ দেওয়া যায় কি না, সে বিষয়ে রাজ্য সরকার এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে।" এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, রাজ্য সরকার চাষিদের বাংলার বাইরের বাজার পেতে সহায়তা করতে চায়।

46
Image Credit : Getty

গত কয়েক বছর ধরে বাংলায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আলু উৎপাদিত হচ্ছে। রাজ্যের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর চাষিরা বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের মতো অন্যান্য রাজ্যে তাঁদের ফসল বিক্রি শুরু করেছিলেন।

56
Image Credit : Getty

তবে দু'বছর আগে আলুর দাম হঠাৎ বেড়ে যাওয়ায় তৎকালীন মমতা সরকার ব্যবসায়ী ও চাষিদের বাংলার বাইরে আলু বিক্রি করা থেকে বিরত রাখে। এর ফলে হাজার হাজার চাষির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিহার, ওডিশা, ঝাড়খণ্ড এক সময়ে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের আলুর উপরে নির্ভর করত। কিন্তু, তৃণমূল সরকার ভিনরাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় ওই সব রাজ্যে বাজার হারিয়েছে বাংলার আলু। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

66
Image Credit : Getty

বিজেপি মনে করে, চাষিরা বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন জানিয়েছিল। একটি সূত্র জানায়, তাই আলু চাষিদের সমস্যাগুলোর সমাধান করা বিজেপি সরকারের অন্যতম অগ্রাধিকারের বিষয়। শহরের একটি বেসরকারি হোটেলে আয়োজিত ওই সম্মেলনে এমসিসিআই মন্ত্রী দিলীপ ঘোষ এবং রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলকে সংবর্ধনা জানায়। কৃষিমন্ত্রী বলেন, চাষিদের তাঁদের ফসলের ন্যায্য মূল্য পাওয়া উচিত। তা না হলে তাঁরা চাষাবাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image2
এখনও স্ট্যাটাস Under Process? সেপ্টেম্বরে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা বিজেপি সরকারের
Recommended image3
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image4
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Recommended image5
Today’s News in Bengali Live: SCO Summit - SCO সম্মেলনে ইরানের 'সক্রিয় কূটনীতি', প্রশংসায় পঞ্চমুখ সাংবাদিক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved