বিধায়কের কথা শুনে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন ঘোষপাড়া রোড পরিদর্শন করে কাজ শুরু করতে। সেইমতো বৃহস্পতিবার দুপুর বেলায় পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস।

দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা( Road Condition)। চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ (Common People)। বুধবার আয়োজিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কাছে এই সমস্যার কথা তুলে ধরেন ব্যারাকপুরের বিধায়ক (Barackpore MLA) রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক। এরপরেই দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সেই নির্দেশ মতো রাস্তা ঠিক করার জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হলেও, সেই কাজ সম্পন্ন না হওয়াতে সমস্যার সম্মুখীন হতে হয় রাস্তা দিয়ে চলা মানুষের। সেই কথাই প্রশাসনিক বৈঠকে তুলে ধরেন বিধায়ক। 

বিধায়কের কথা শুনে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন ঘোষপাড়া রোড পরিদর্শন করে কাজ শুরু করতে। সেইমতো বৃহস্পতিবার দুপুর বেলায় পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। এই দলের সাথে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর প্রতিনিধি, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের যুগ্ম নগরপাল সন্দীপ কারা, টিটাগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।

এই দিন প্রায় এক ঘন্টা ঘোষপাড়া রোড পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব ডিভিশনাল পিডব্লিউডি ও ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস জানান দ্রুততার সাথে এই রাস্তা সংস্কার করা হবে, সেই কারণে তাদের পরিদর্শন।