10:22 AM (IST) Oct 13

Ajker Bangla News Live: Delhi Protest - বিক্ষোভ দেখানোর খরচ লক্ষাধিক টাকা! দিল্লিতে নির্দিষ্ট প্রতিবাদস্থল

Ramlila Maidan: দিল্লিতে (Delhi) প্রতিবাদস্থল হিসেবে বিখ্যাত রামলীলা ময়দান। তবে এই স্থানে বিক্ষোভ দেখানো সহজ নয়। কারণ, চাইলেই এখানে বসে পড়া যায় না। রীতিমতো গাঁটের কড়ি খরচ করে প্রতিবাদস্থল ভাড়া নিতে হয়। খরচ নেহাত কম নয়। লক্ষাধিক টাকা দিয়ে বুকিং করতে হয়। তাতেও নির্দিষ্ট দিনে মাঠ পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।

Read Full Story
09:25 AM (IST) Oct 13

Ajker Bangla News Live: Annapurna Bhandar - অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই মিলবে অন্নপূর্ণার টাকা! সামনে এলো সরকারের নতুন আপডেট

Annapurna Bhandar: আজ তৃতীয়া। উৎসবের মরশুম শুরু হয়ে গেলেও এখনও অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার কড়কড়ে ৩ হাজার টাকা। ফলে পুজোর মাসে টাকা আদেও ঢুকবে কীনা সেই নিয়ে অনেকেই দুঃশ্চিন্তায় রয়েছেন। কবে ঢুকবে টাকা? আরও জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।

Read Full Story
08:44 AM (IST) Oct 13

Ajker Bangla News Live: INDIA Bloc Protest: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, পরবর্তী রণকৌশল ঠিক করতে মঙ্গলে বৈঠকে ইন্ডিয়া জোট

INDIA Bloc Protest: ইন্ডিয়া জোট আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করবে। আন্দোলন কি রাস্তাতেই চলবে, নাকি এবার আদালতের দ্বারস্থ হতে হবে, তা নিয়েই মূলত আলোচনা হবে। এর পাশাপাশি, রাহুল গান্ধী আজ বিকেল ৪টেয় ছাত্র ও নেতাদের একটি চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন।

08:43 AM (IST) Oct 13

Ajker Bangla News Live: Abhishek Banerjee: বুধে ফের তলব, তার আগে ৪৮ ঘন্টা সময় চেয়ে পুলিশকে ই-মেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় তাকে তলব করে ছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সোমবার সকাল ১০টায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। তবে নির্ধারিত সময়ের আগেই পুলিশকে ই মেল করে ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।

08:43 AM (IST) Oct 13

Ajker Bangla News Live: WB Municipal Election: পুরভোট শুরুর আগেই VVPAT সংকট! আদালতের দ্বারস্থ নির্বাচন কমিশন

WB Municipal Election: পুজোর পরই রাজ্যে ৭ পুরসভায় ভোট। তার জন্য কমিশনের কাছে পর্যাপ্ত ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট না থাকায় প্রশাসনিক সংকট তৈরি হয়েছে। সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন। সোমবার সেই মামলাতেই কমিশনের থেকে রিপোর্ট রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ।