MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • School Teacher salary Hike: উৎসবের মরশুমে মুখে হাসি স্কুল শিক্ষকদের, বেতন বাড়ালো রাজ্য সরকার

School Teacher salary Hike: উৎসবের মরশুমে মুখে হাসি স্কুল শিক্ষকদের, বেতন বাড়ালো রাজ্য সরকার

School Teacher salary Hike: উৎসবের মরশুম শুরুর আগেই খুশির খবর। এবার এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়ল চুক্তি ভিত্তিক শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। কত টাকা করে বেতন বাড়ল শিক্ষকদের? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 01 2026, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পুজোর আগেই বেতন বৃদ্ধি
Image Credit : Asianet News

পুজোর আগেই বেতন বৃদ্ধি

উৎসবের মরশুম শুরুর আগেই রাজ্যের প্রচুর সংখ্যক চুক্তি ভিত্তিক স্কুল শিক্ষক-শিক্ষিকা, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্য সরকারের স্কুল শিক্ষাদফতরের প্লানিং অ্যান্ড বাজেট শাখার পক্ষ থেকে প্রকাশিত এক নির্দেশিকায় এই খবর জানানো হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বেতন বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের তরফে জারি বিজ্ঞপ্তি
Image Credit : Asianet News

বেতন বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের তরফে জারি বিজ্ঞপ্তি

জানা গিয়েছে, রাজ্য মন্ত্রিসভা ও রাজ্যপালের অনুমোদনের পরই স্কুল শিক্ষাদফতরের প্লানিং অ্যান্ড বাজেট শাখার পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকার সূত্রে খবর, নয়া এই নির্দেশিকা বৃহস্পতিবার অর্থাৎ ১ অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে।

Related Articles

Related image1
Durga Puja Special Ration: উৎসবের মরশুমে রেশন গ্রাহকদের জন্য বড় উপহার, পুজোয় মিলবে ময়দা-চিনি, কারা পাবেন?
Related image2
Kolkata Property Tax: সরকারের রাজস্ব বৃদ্ধিতে এবার সম্পত্তি করে ছাড়, নতুন স্কিম চালু কলকাতা পুরসভার
36
কত টাকা বেতন বাড়ছে?
Image Credit : pinterest

কত টাকা বেতন বাড়ছে?

নতুন এই সিদ্ধান্তের ফলে প্রাথমিক স্তরের প্যারা টিচার ও এসএসকে-র সহায়কদের বেতন ১১, ৯৪১ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৬, ৯৪১ টাকা। উচ্চ প্রাথমিকের প্যারা টিচার এবং এমএসকে-র শিক্ষকদের বেতন ১৫,৫২৩ টাকা থেকে বাড়িয়ে ২০,৫২৩ টাকা করা হয়েছে। শিক্ষাবন্ধুদের নতুন বেতন হচ্ছে ১৪,৯৫৪ টাকা এবং স্পেশাল এডুকেটরদের ১৯,৯২৪ টাকা।

46
বাড়ছে পার্ট টাইম শিক্ষকদের বেতন
Image Credit : pinterest

বাড়ছে পার্ট টাইম শিক্ষকদের বেতন

একইভাবে পার্ট-টাইম উচ্চমাধ্যমিক শিক্ষক (নতুন বেতন ২০,২১৮ টাকা), অ্যাকাডেমিক সুপারভাইজার (১৮,৭৮১ টাকা) এবং পিএ-কাম-ডিইও-দের (১৯,৭৭৪ টাকা) বেতন ৫,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে।

56
আর কাদের কাদের বেতন বাড়ল?
Image Credit : pinterest

আর কাদের কাদের বেতন বাড়ল?

মুখ্য শিক্ষক এবং ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের বেতন একলাফে ৬,০০০ টাকা বাড়িয়ে যথাক্রমে ২২,১৭৮ টাকা ও ২৫,৬৯২ টাকা করা হয়েছে। ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে বর্তমান বেতনের উপর ভিত্তি করে তিন ধাপে বেতন বাড়ানো হয়েছে।

66
মুখে হাসি ফুটল  চুক্তিভিত্তিক কর্মীদের
Image Credit : Getty

মুখে হাসি ফুটল চুক্তিভিত্তিক কর্মীদের

২৫ হাজার টাকার নিচে ৫,০০০ টাকা, ২৫ থেকে ৪০ হাজারের মধ্যে ৭,০০০ টাকা এবং ৪০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে থাকা কর্মীদের ১০,০০০ টাকা বেতন বৃদ্ধি পাবে। স্কুল শিক্ষাদফতরের অতিরিক্ত সচিব ইশা মুখোপাধ্যায়ের জারি করা এই নির্দেশিকা দীর্ঘদিন ধরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর
দুর্গা পূজা
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mid Day Meal: মিড ডে মিলে এবার থেকে মাছ ও মিষ্টি? পড়ুয়াদের বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর
Recommended image2
Durga Puja Special Ration: উৎসবের মরশুমে রেশন গ্রাহকদের জন্য বড় উপহার, পুজোয় মিলবে ময়দা-চিনি, কারা পাবেন?
Recommended image3
Ajker Bangla Live News: School Teacher salary Hike - উৎসবের মরশুমে মুখে হাসি স্কুল শিক্ষকদের, বেতন বাড়ালো রাজ্য সরকার
Recommended image4
Weather Update: আজ থেকে আবহাওয়ার ভোল বদল, নিম্নচাপের জেরে পণ্ড হবে একাধিক কাজ, রইল আপডেট
Recommended image5
Now Playing
Anubrata Mondal: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে হামলা, আটক তিন যুবক
Related Stories
Recommended image1
Durga Puja Special Ration: উৎসবের মরশুমে রেশন গ্রাহকদের জন্য বড় উপহার, পুজোয় মিলবে ময়দা-চিনি, কারা পাবেন?
Recommended image2
Kolkata Property Tax: সরকারের রাজস্ব বৃদ্ধিতে এবার সম্পত্তি করে ছাড়, নতুন স্কিম চালু কলকাতা পুরসভার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved