MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Ilish Mach: বাজারে ঢুকল মরসুমের প্রথম ইলিশ, সাইজও ভাল, কত করে কেজি? জানুন

Ilish Mach: বাজারে ঢুকল মরসুমের প্রথম ইলিশ, সাইজও ভাল, কত করে কেজি? জানুন

মরশুমের ইলিশ ঢুকল বাংলায়। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ১৪ জুন গভীর রাত থেকে সমুদ্রে নেমেছেন মৎস্যজীবীরা। ট্রলার নিয়ে বেরিয়ে পড়েছেন তাঁরা। কয়েকটি ট্রলার ইতিমধ্য়েই মাছ নিয়ে পাড়ে ফিরেছে।

1 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 17 2026, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

মরসুমের ইলিশ ঢুকল বাংলায়। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ১৪ জুন গভীর রাত থেকে সমুদ্রে নেমেছেন মৎস্যজীবীরা। ট্রলার নিয়ে বেরিয়ে পড়েছেন তাঁরা। কয়েকটি ট্রলার ইতিমধ্য়েই মাছ নিয়ে পাড়ে ফিরেছে। ধরা পড়েছে ইলিশও। স্থানীয় মাছের বাজারগুলিতে এখন দেদার ইলিশ বিক্রি হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

সুন্দরবনের মুড়িগঙ্গা, হাতানিয়া দোয়ানিয়া ও সপ্তমুখীর মতো ছোট নদীগুলিতে স্থানীয় মৎস্যজীবীরা ডিঙি নৌকা নিয়ে মাছ ধরেন। রোজ জোয়ার এলেই তাঁরা নদীতে জাল পাতেন। ভাটা হওয়ার আগেই সেই জাল আবার গুটিয়ে নেওয়া হয়। এবার তাঁদের পাতা বিন্দি জালেই ইলিশ মাছ উঠতে শুরু করেছে।

36
Image Credit : stockPhoto

কাকদ্বীপ পালবাজারের এক মৎস্য ব্যবসায়ী খোকন দাস বলেন, এই মরশুমের প্রথম ইলিশ মাছ বাজারে এল। স্থানীয় নদী থেকে মৎস্যজীবীরা ধরেছেন। প্রথম বাজারে আসার কারণে এখন চাহিদাও রয়েছে।

46
Image Credit : Getty

প্রতিটি ইলিশের ওজন ৩৫০ থেকে ৪০০ গ্রাম। এই ইলিশ এখন ৮০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। জামাইষষ্ঠীর আগেই বহু ট্রলার গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে উপকূলে ফিরে আসবে। তখন আরও বেশি ইলিশ পাওয়া যাবে। দামও কমবে।

56
Image Credit : our own

এখন স্থানীয় নদীগুলি থেকে অল্প কিছু ইলিশ মাছ ধরা পড়ছে। সেগুলিই স্থানীয় মাছের বাজারে বিক্রি করা হচ্ছে।

66
Image Credit : our own

মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে রবীন দাস জানিয়েছেন, যেহেতু দু'মাস ব্যান পিরিয়ড ছিল ফলে প্রথম বারেই প্রচুর মাছ পড়ার সম্ভবনা রয়েছে। সেই মাছ নিয়ে জামাইষষ্ঠীর আগেই ফিরবে ট্রলারগুলি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indranil Sen: দুর্গাপুজোর 'পাস' বিক্রিতেও দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে ইডি অভিযান
Recommended image2
Today’s News in Bengali Live: Indranil Sen - দুর্গাপুজোর 'পাস' বিক্রিতেও দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে ইডি অভিযান
Recommended image3
Durga Puja 2026: পালাবদলের বাংলায় বিসর্জনের নিয়মে বদল, ক্রেন নয়, ট্রলিতে প্রতিমা নিরঞ্জনের নির্দেশ
Recommended image4
WB SSC: শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ কমিশনের, বাতিল একাদশ-দ্বাদশে চাকরির ইন্টারভিউয়ের আগের প্যানেল
Recommended image5
WB Weather: নিম্নচাপ কাটতেই দক্ষিণবঙ্গে হাওয়া বদল, পুজোর আগে কেমন থাকবে সপ্তাহভর আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved