- Home
- West Bengal
- LPG: গ্যাসের ভয়ঙ্কর আকাল! জুলাই থেকে এক মাত্র উপায় কাঠ-কয়লায় রান্না? ভয়ঙ্কর আশঙ্কায় মানুষ
LPG: গ্যাসের ভয়ঙ্কর আকাল! জুলাই থেকে এক মাত্র উপায় কাঠ-কয়লায় রান্না? ভয়ঙ্কর আশঙ্কায় মানুষ
এদিকে পেট্রোলিয়াম সাশ্রয়ে একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোম করার পুনরায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন যতটা সম্ভব পাবলিক ট্র্যান্সপোর্ট ব্যবহার করতে।

গ্যাসের অবস্থা এখনও সঙ্কটজনক, রাজ্যের বিভিন্ন প্রান্তে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ এখনও কাটেনি। সাধারণ রান্নার গ্যাস মিললেও হাহাকার ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে।

ঠিক মতো পাওয়া যাচ্ছে বানিজ্যিক গ্যাস। ফলে সাধারণ ছোট খাবারের দোকান থেকে শুরু করে ব্যবসায়ে মার খাচ্ছে বড় রেস্তোরাঁও। তবে এই ঘটনা আদৌ সত্য? নাকি ভুল এই খবর নিতেই এশিয়ানেট নিউজ বাংলা খুঁটিয়ে দেখল আসল পরিস্থিতি।
দমদমের স্টেশন চত্ত্বরে এক চপ দোকানের মালিককে জিজ্ঞাসা করা তিনি বললেন, ঠসব রকম তেলে ভাজার দাম বেড়ে গিয়েছে। ৫ টাকার জিনিস ৮ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছি। ঠিক কবে এই সমস্যার সমাধান হবে তা জানা নেই।
অন্যদিকে আরও এক ফাস্টফুড সেন্টারের মালিকের কথায়, “ বোধহয় সমাধান হবে না, যতটুকু আছে চলবে তারপর আবার কাঠ কয়লায় রান্না করতে হবে”।
বেশ অবসাদের সঙ্গেই বর্তমান পরিস্থিতির কথা জানালেন এক ক্যাফের মালিক, বললেন, " খাবারের দাম ১৫ শতাংশ বাড়াতে হয়েছে আর তাতেই ভিড় কমেছে। খুবই মার খেয়েছে ব্যবসা। জানি না কী করে চলবে।
এদিকে পেট্রোলিয়াম সাশ্রয়ে একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোম করার পুনরায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন যতটা সম্ভব পাবলিক ট্র্যান্সপোর্ট ব্যবহার করতে।
আগামী কয়েক মাসে ঠিক কতটা অভাব হতে পারে রান্নার গ্যাসের তা এখনও পর্যন্ত আঁচ করা যাচ্ছে না।
তবে এই ভাবে চলতে থাকলে সত্যিই যে আবার বানিজ্যিক গ্যাস মিলবে না উলটে ফের কাঠ কয়লায় রান্না করতে হবে বলেই মনে করছেন বেশিরভাগ ব্যবসায়ী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.