MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Shahjahan Ali Kaderi: কে এই শাহজাহান আলি কাদেরি? মালদাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে

Shahjahan Ali Kaderi: কে এই শাহজাহান আলি কাদেরি? মালদাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে

Shahjahan Ali Kaderi: মালদাকাণ্ডে মুখ পুড়ল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। নাম জাড়ালো প্রার্থী। এখানেই শেষ নয়। মালদাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদেরিকে। সঙ্গে আরও ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 02 2026, 06:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
শাহজাহান আলি কাদেরি
Image Credit : social media

শাহজাহান আলি কাদেরি

মালদার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদেরি। মালদায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন তাঁর নেতৃত্বে বিচারবিভাগীয় কর্তাদের ঘেরাও করা হয়েছিল বলে অভিযোগ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
গ্রেফতার কাদেরি
Image Credit : social media

গ্রেফতার কাদেরি

এদিন মালদাকাণ্ডে কাদেরিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযোগে আরও ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

Related Articles

Related image1
SC on Malda Incident: মালদার ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, দিল এই ১৪টি নির্দেশ
Related image2
DA Notification: পেনশনভোগীদের জন্য সুখবর! কবে কীভাবে দেবে ডিএ? জানাল নবান্ন
310
কাদেরির পরিচয়
Image Credit : social media

কাদেরির পরিচয়

কাদেরি রাজবাড়ি বড় মসজিদ খানকা শরিফের পেশ ইমাম হিসেবেও পরিচিত। ২০২১ সালে মেদিনীপুরের সাজ্জাদশিন বড় হুজুর পাক হায়রত সৈয়দ রশিদ আলি আল কাদেরির মত্যুর পরে তিনি গণমাধ্যমে একাধিক তথ্য দিয়েছিলেন।

410
বর্তমানে রাজনৈতিকভাবে তিনি প্রাসঙ্গিক
Image Credit : social media

বর্তমানে রাজনৈতিকভাবে তিনি প্রাসঙ্গিক

যদিও বর্তমানে তিনি রাজ্য রাজনীতিতে বড়ই প্রসঙ্গিক। আইএসএফ তাঁকে প্রার্থী করেছে। আর একজন প্রার্থী হিসেবে তিনি বিচারবিভাগীয় কর্তাদের কী করে হেনস্থা করলেন আর বন্দি করে রাখলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

510
কাদেরির বয়ান
Image Credit : social media

কাদেরির বয়ান

যদিও আদালতে তোলার সময় আইএসএফ প্রার্থী আল কাদেরি বারবার দাবি করেছিলেন,তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এলাকায় তিনি উপস্থিত ছিলেন না। তিনি আরও জানিয়েছেন, বুধবার বিক্ষোভের সময় তিনি অন্য একটি গ্রামে জলসায় অংশ নিয়েছিলেন।

610
থমথমে মালদা
Image Credit : Getty

থমথমে মালদা

গতকালের ঘটনার পর এখনও থমথমে মালদা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী। তবে মামলার ঘটনার আঁচ পড়তে শুরু করেছে পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এদিন সকালে ভোটার লিস্টে নাম না ওঠায় বিক্ষোভ শুরু হয় পুরতান মালদার নারায়ণপুর। সেখানে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরবর্তীতে কোচবিহার মাথামাঘা এলাকাতেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ।

710
মালদার ঘটনা
Image Credit : Asianet News

মালদার ঘটনা

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে। এই অবস্থায় ভোটার তালিকায় থেকে অনেকেরই নাম বাদ যাচ্ছে। যা নিয়ে রাজ্যের একাংশের মধ্যে অসন্তোষ ও আতঙ্ক বাড়ছে। SIR প্রক্রিয়ায় নাম বাদ পড়েছে এমন একদল মানুষ মালদার বিচার বিভাগীয় ৭ কর্মকর্তাতে ৯ ঘণ্টারও বেশি সময় আটকে রেখেছিল। যাদের মধ্যে ৩ জন মহিলা।

810
দীর্ঘ সময় ঘেরাও
Image Credit : X

দীর্ঘ সময় ঘেরাও

গতকাল বিকেলে ঘেরাও করা হয়। আজ মধ্যরাত ১টার দিকে পুলিশ ও আধাসামরিক বাহিনীর একটি বিশাল দল বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্ধার করে। তবে সেখানেও উত্তেজিত মানুষদের ছোঁড়া পাথর বা ইটে গাড়ির কাচ ভাঙতে দেখা গিয়েছে। যা রীতিমত উদ্বেগজনক।

910
সুপ্রিম কোর্টে মামলা
Image Credit : X

সুপ্রিম কোর্টে মামলা

এদিন সুপ্রিম কোর্ট এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিপি-কে শোকজ করেছে। একই সঙ্গে মালদার পুলিশ সুপার ও জেলা শাসককেও শোকজ করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ হল প্রয়োজনে ঘটনার সিবিআই বা এনআইএ-কে দিয়ে তদন্ত করা। তবে একই সঙ্গে আদালতের আধীনেই করাতে হবে এই তদন্ত।

1010
সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া
Image Credit : Getty

সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া

এই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মামদার ঘটনাকে পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেছেন। পাশাপাশি আদালত আরও বলেছেন, 'পশ্চিমবঙ্গ সবথেকে মেরুকৃত রাজ্য।'

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari News: "শিক্ষাকে আমরা পণ্য হতে দেব না" বিরাট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, শুরু ইনস্পেকশন?
Recommended image2
Now Playing
৪৯ বছর ধরে অত্যাচারী মানুষদের জন্যই গুন্ডা দমন আইন দরকার, বড় দাবি বিজেপির
Recommended image3
Now Playing
প্রসূতি মায়েদের জন্য অঙ্গনওয়াড়ির খিচুড়ি নিয়ে বিস্ফোরক অভিযোগ
Recommended image4
Now Playing
রেকর্ড বৃষ্টিতে ভাসছে কালচিনি, জলমগ্ন বহু বাড়ি, রাস্তায় নদী
Recommended image5
Now Playing
Baripur: দাঙ্গা লাগালে তো জেল হবেই... লায়েক আলির গ্রেফতারি নিয়ে বিস্ফোরক সুকান্ত-সন্তুরা
Related Stories
Recommended image1
SC on Malda Incident: মালদার ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, দিল এই ১৪টি নির্দেশ
Recommended image2
DA Notification: পেনশনভোগীদের জন্য সুখবর! কবে কীভাবে দেবে ডিএ? জানাল নবান্ন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved